১২তম এশিয়া কাপের তৃতীয় ম্যাচে পাকিস্তানের বিপক্ষে ফিল্ডিং করছে আফগানিস্তান।
আজ বৃহস্পতিবার ফতুল্লার খান সাহেব ওসমানি স্টেডিয়ামে আফগান অধিনায়ক মোহাম্মদ নবি টস জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন ।
মঙ্গলবার এশিয়া কাপের উদ্বোধনী দিনে পাকিস্তান শ্রীলঙ্কার কাছে ১২ রানে হেরেছে। সেজন্য এই টুর্নামেন্টে টিকে থাকতে হলে আজ জয় ছাড়া অন্য কোনো উপায় নেই।
“পঞ্চম জুটি ১২১ রান করার পরেও শেষদিকে পার্টনারশিপ না হওয়াতে হেরেছি। ব্যাটসম্যানরা দায়িত্ব নিয়ে খেলতে পারেনি। আসলে নিজেদের দোষেই হেরেছি আমরা।” সংবাদ সম্মেলনে এসে বলেন পাক অধিনায়ক।
পাকিস্তানকে ওই দিন টসে হারার পরে ব্যাট করতে হয় । ২৯৭ রানের জয়ে লক্ষ্যে মাঠে নামে শ্রীলংকা। শেষ পর্যন্ত জয়ের দিকে যাচ্ছিল পাকিস্তান। কিন্তু শ্রীলংকার লাসিথ মারিঙ্গা আসার পর একের পর এক উইকেট পড়তে শুরু করে। শেষ পর্যন্ত বল হাতে থাকতেই অলআউট হয়ে যায় পাকিস্তান।”
পাকিস্তান দল: মিসবাহ উল হক (অধিনায়ক), আবদুর রহমান, আহমেদ শেহজাদ, আনোয়ার আলি, বিলওয়াল ভাট্টি, ফাওয়াদ আলম, জুনাইদ খান, মোহাম্মদ হাফিজ, মোহাম্মদ তালহা, সাঈদ আজমল, শহিদ আফ্রিদি, শারজিল খান, শোয়েব মকসুদ, উমর আকমল ও উমল গুল।
আফগানিস্তান দল: মোহাম্মদ নবি (অধিনায়ক),নুর আলি জার্ডান, আজগর এস, দৌলত জর্ডান, ফজল নিয়াজাই, হামিদ হাসান, হামজা হোতাক, মিরওয়াইস আশরাফ, মোহাম্মদ শাহজাদ, নাজিবুল্লাহ জর্ডান, নওরোজ মঙ্গল, রহমত শাহ, করিম সাদিক, সলিমুল্লাহ শেনওয়ারি ও শাপুর জর্ডান।
[b]ঢাকা,২৭ফেব্রুয়ারি,(টাইমনিউজবিডি)//এসএইচ[/b]
খেলা
টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত আফগান অধিনায়কের
১২তম এশিয়া কাপের তৃতীয় ম্যাচে পাকিস্তানের বিপক্ষে ফিল্ডিং করছে আফগানিস্তান। আজ বৃহস্পতিবার ফতুল্লার খান সাহেব ওসমানি স্টেডিয়ামে আফগান অধিনায়ক মোহাম্মদ নবি টস জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন । মঙ্গলবার এশিয়া কাপের উদ্বোধনী দিনে পাকিস্তান শ্রীলঙ্কার কাছে ১২ রানে হেরেছে। সেজন্য এই টুর্নামেন্টে টিকে থাকতে হলে আজ জয় ছাড়া অন্য কোনো উপায় নেই





