জাতীয় দলের ক্রিকেটার রুবেল হোসেনের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ আনা নাজনীন আক্তার হ্যাপির ফরেনসিক রিপোর্টে ধর্ষণের কোনো আলামত পাওয়া যায়নি। বুধবার মিরপুর মডেল থানার ডিউটি অফিসার আল মামুন বিষয়টি নিশ্চিত করেছেন।
বুধবার সাড়ে চারটার দিকে মিরপুর থানা পুলিশের কাচে হ্যাপির ফরেনসিক রিপোর্ট হস্তান্তর করা হয়। সন্ধ্যা সাড়ে সাতটার দিকে এ বিষয় গণমাধ্যমকে জানায় মিরপুর মডেল থানা।
এদিকে, ঢাকা মেডিক্যাল কলেজের ফরেনসিক বিভাগের চেয়ারম্যান অধ্যাপক হাবীবুজ্জামান জানিয়েছেন যে মেডিক্যাল পরীক্ষায় হ্যাপী যে কোনো একজনের সঙ্গে শারীরিক সম্পর্ক স্থাপন করেছিলেন এর প্রমাণ মিলেছে। তবে সেই কোনো একজন জাতীয় দলের ক্রিকেটার রুবেল হোসেন কিনা তা ডিএনএ পরীক্ষা না করে বলা সম্ভব নয়।
জেইউ/জেডআই





