থাইল্যান্ড ওপেন থেকে বিদায় নিয়েছেন গলফার সিদ্দিকুর রহমান। দ্বিতীয় রাউন্ড থেকে বিদায় নিয়েছেন তিনি।

দ্বিতীয় রাউন্ড শেষ করতে পারের চেয়ে ৪ শট বেশি নিয়েছেন সিদ্দিকুর। দুই রাউন্ড শেষে পারের চেয়ে এক শট বেশি নিয়ে ৯৯ নাম্বারে রয়েছেন তিনি।

এর আগে বৃহস্পতিবার প্রথম রাউন্ডে পারের চেয়ে ৩ শট কম নিয়ে সিদ্দিকুর ছিলেন ২০ নাম্বারে।

গত সপ্তাহে মালয়েশিয়ান ওপেন দিয়ে মৌসুম শুরু করেছিলেন সিদ্দিকুর। সেবারও তৃতীয় রাউন্ডেই বাদ পড়েছেন। এরপর থাইল্যান্ডে ঘুরে দাঁড়ানোর প্রত্যয় ব্যক্ত করেছিলেন। তবে ব্যর্থতার বৃত্তেই আটকা পড়তে হয়েছে তাকে।

পরবর্তী সপ্তাহে ইন্ডিয়ান ওপেনে খেলবেন সিদ্দিকুর। ২০১৩ সালে দিল্লি গলফ কোর্সেই এশিয়ান ট্যুরে দ্বিতীয় শিরোপা জিতেছিলেন তিনি।

জেডআই