মারাকানায় ‘মেসি ম্যাজিক’ দেখা যায়নি। ট্রফিও আসেনি আর্জেন্টিনার ঘরে। রবিবার ফাইনাল আর্জেন্টিনাকে ১-০ হারিয়ে চতুর্থবার বিশ্বকাপ জিতে নেয় জার্মানি। ফলে ম্যারাডোনা হয়ে ওঠা হলো না মেসির। ব্যর্থতার জন্য স্ট্রাইকারদের দুষছেন অধিনায়ক মেসি।
রবিবার মারাকানায় ম্যারাডোনাকে ছোঁয়ার সুবর্ণ সুযোগ ছিল মেসির সামনে। কিন্তু স্বপ্নপূরণ হয়নি ২৭ বছর বয়সী এই স্ট্রাইকারের। ২৪ বছর পর বিশ্বকাপের ফাইনালে পৌঁছেছিল আর্জেন্টিনা। তার পরও ট্রফি এল না।
শেষবার ১৯৯০-এ ফাইনালে উঠেছিল তারা। কিন্তু ফাইনালে জার্মানির কাছে হেরেই ট্রফি হাতছাড়া হয়েছিল ম্যারাডোনাদের। এবারও তার ব্যতিক্রম ঘটল না। সেই জার্মানদের কাছেই হারের গ্লানি বহন করতে হল মেসি, হিগুয়েনদের।মারিও গোৎজের গোলে মেসিদের হাত ছেখে ট্রফি ছিনিয়ে নেয় জার্মানি। অথচ ১৯৮৬-এ মেক্সিকো বিশ্বকাপে জার্মানিকে হারিয়ে দেশকে দ্বিতীয়বার ট্রফি এনে দিয়েছিলেন ম্যারাডোনা। দিয়েগো পারলেও মেসির হাতে শোভা পেলে না।যদিও তাদের আরও ভালো খেলা উচিত ছিল বলে মনে করেন আর্জেন্টাইন অধিনায়ক।
ম্যাচের পর মেসি বলেন, ‘দীর্ঘদিন পর আমরা ফাইনালে উঠেছিলাম। আমাদের আরও ভালো খেলা উচিত ছিল। আমরা সেরাটা দিতে ব্যর্থ হয়েছি। আমাদের স্ট্রাইকাররা প্রচুর সুযোগ নষ্ট করেছে । এটা অত্যন্ত দুঃখের। আমরা কাপটা জিতত পরলাম না। দেশের জনগণকে আমরা আনন্দ দিতে পারলাম না। এটা আমার কাছে ভীষণ যন্ত্রণাদায়ক।’
ঢাকা, ১৪ জুলাই (টাইমনিউজবিডি.কম) // জেআই





