বৃষ্টির কারণে প্রথম দিনের পুরো সময় ব্যাট করতে পারেনি ইংল্যান্ড। তাই ওভার পুষিয়ে নিতে দ্বিতীয় দিনের খেলা ৩০ মিনিট এগিয়ে সকাল সাড়ে ৯টায় শুরু হবে। বিসিবি সংবাদমাধ্যমকে এটি নিশ্চিত করেছে।
বৃহস্পতিবার ভোর হতেই মিরপুর শেরেবাংলা স্টেডিয়াম এলাকায় বৃষ্টি নামে। থেমে থেমে কয়েক দফায় বৃষ্টির ঢল দেখে অনেকেই ভেবেছিলেন, শুক্রবার দিনটিই প্রায় একই যাবে। আবহাওয়ার পূর্বাভাসও ছিল তা-ই। কিন্তু আশার কথা ঝকঝকে রোদ না থাকলেও শুক্রবার সকাল থেকেই রোদ রয়েছে মিরপুরের আকাশে। নির্ধারিত সময়েই (সকাল ১০টা) শুরু হয় মিরপুর টেস্ট।
তবে তৃতীয় সেশনে চা-বিরতির পরের ঘন্টায় যখন বৃষ্টি শুরু হয় ইংল্যান্ডের সংগ্রহ তখন ১২.৩ ওভারে তিন উইকেটে ৫০ রান। বৃষ্টি শুরুর পরপরই দিনের খেলা পরিত্যক্ত ঘোষণা করেন ম্যাচ রেফারি।প্রথম দিন দুই ইনিংস মিলে হয়েছে ৭৬.২ ওভার।
এর আগে টস জিতে ব্যাট করতে নেমে তামিমের সেঞ্চুরির উপর ভর করে ৬৩.৫ ওভারে ২২০ রানে অলআউট হয় বাংলাদেশ। এছাড়া মুমিনুল হক করেন ৬৬ রান।
এমএনজে





