বিশ্বকাপে ‘এ’ গ্রুপের খেলায় মেক্সিকোর মুখোমুখি হচ্ছে ব্রাজিল। এর আগে নিজেদের প্রথম ম্যাচে জয় পায় ব্রাজিল ও মেক্সিকো।
বুধবার বাংলাদেশ সময় রাত ১টায় অনুষ্ঠিক হবে ম্যাচটি। আর এ ম্যাচের জয়ী দলের জন্য দ্বিতীয় পর্বে খেলাটা প্রায় নিশ্চিত হয়ে যাবে।
সর্বশেষ দেখায় কনফেডারেশ কাপে মেক্সিকোকে ২-০ গোলে হারিয়েছে ব্রাজিল। তবে শেষ দশবারের লড়াইয়ে এগিয়ে নেই কোনো দলই। দু’দলেরই জয় ৪টি করে, বাকি দুটি ম্যাচ হয়েছে ড্র।
সম্ভাব্য ব্রাজিল একাদশ: জুলিও সিজার (গোলরক্ষক), সিলভা, লুইজ, আলভেস, মার্সেলো, গুস্তাভো, পলিনহো, রামিরেজ, নেইমার, অস্কার ও ফ্রেড।
মেক্সিকোর সম্ভাব্য একাদশ: ওচোয়া (গোলরক্ষক), রড্রিগেজ, মার্কুয়েজ, মরেনো, অ্যাগুইলার, লাউন, ভাজকুয়েজ, হেরেইরা, গুয়ার্দাদো, দস সান্তোস ও পেরাল্টা।
ঢাকা, ১৭ জুন (টাইমনিউজবিডি.কম) // জেআই





