আগামী ২৪ ফেব্রুয়ারি থেকে ৬ মার্চ পর্যন্ত বাংলাদেশে এশিয়া কাপ টুর্নামেন্ট অনুষ্ঠিত হবে। এবারের এশিয়া কাপ হচ্ছে টি-টোয়েন্টি ফরম্যাটে। গতকাল বুধবার টুর্নামেন্টের ফিক্সচার প্রকাশ করা হয়।
টেস্ট খেলুড়ে চার দেশ ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা ও বাংলাদেশের সঙ্গে এবারের এশিয়া কাপে অংশ নেবে বাছাইপর্ব পেরিয়ে আসা একটি দল।
বাছাইপর্বে অংশ নিবে আফগানিস্তান, সংযুক্ত আরব আমিরাত, ওমান ও হংকং। ১৯ ফেব্রুয়ারি থেকে বাংলাদেশেই তাদের ম্যাচগুলো অনুষ্ঠিত হবে।
উদ্বোধনী ম্যাচে বাংলাদেশের মুখোমুখি হবে ভারত। দুই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তানের ম্যাচ ২৭ ফেব্রুয়ারি। টুনামেন্টের সব ম্যাচই হবে মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে।
প্রসঙ্গত, এ নিয়ে টানা তৃতীয়বারের মত এশিয়া কাপের আয়োজকের ভূমিকায় বাংলাদেশ। সব মিলিয়ে রেকর্ড পাঁচবার এশিয়া কাপ আয়োজন করছে বাংলাদেশ। ২০১৪ সালে পাকিস্তানকে হারিয়ে এশিয়া কাপের শিরোপা জিতেছিল শ্রীলঙ্কা।
এশিয়া কাপের সূচি :
ফেব্রুয়ারি ২৪ : বাংলাদেশ - ভারত
ফেব্রুয়ারি ২৫ : শ্রীলঙ্কা - বাছাই পর্বের দল
ফেব্রুয়ারি ২৬ : বাংলাদেশ - বাছাই পর্বের দল
ফেব্রুয়ারি ২৭ : ভারত – পাকিস্তান
ফেব্রুয়ারি ২৮ : বাংলাদেশ – শ্রীলঙ্কা
ফেব্রুয়ারি ২৯ : পাকিস্তান – বাছাই পর্বের দল
মার্চ ১ : ভারত – শ্রীলঙ্কা
মার্চ ২ : বাংলাদেশ – পাকিস্তান
মার্চ ৩ : ভারত – বাছাই পর্বের দল
মার্চ ৪ : পাকিস্তান – শ্রীলঙ্কা
মার্চ ৬ : ফাইনাল
এমকে





