স্কটল্যান্ডের বিপক্ষে অনুষ্ঠিতব্য ওয়ানডে ম্যাচের জন্য ১২ সদস্যের নিউজিল্যান্ড দলে ডাক পেয়েছেন অভিজ্ঞ অল রাউন্ডার ড্যানিয়েল ভেট্টরি। সোমবার ঘোষিত দলে রাখা হয়েছে সাবেক এই অধিনায়ক।

৩৫ বছর বয়সী এই অল রাউন্ডারের বাম পায়ে গত বছর জুনে অস্ত্রোপচার করা হয়। তখন থেকেই তিনি নিউজিল্যান্ড দলের বাইরে রয়েছেন। এরপর নিজেকে টি-টোয়েন্টি ম্যাচের মধ্যেই সীমাবদ্ধ রেখেছিলেন। বিশেষ করে অস্ট্রেলিয়া এবং ক্যারিবিয়ানে তিনি টি২০ ম্যাচ খেলতেন। কিন্তু আবারো নতুন করে আগামী বছর ঘরের মাঠে বিশ্বকাপের মাধ্যমে তিনি মাঠে ফেরার আশা করছেন।

নিউজিল্যান্ড স্কোয়াড : ব্রেন্ডন ম্যাককালাম (অধিনায়ক), কোরি এ্যান্ডারসন, ডিন ব্রাউনলি, মার্টিন গাপটিল, ম্যাট হেনরি, টম ল্যাথাম, মিশেল ম্যাকক্লেনঘান, ন্যাথান ম্যাককালাম, কাইল মিলস, কোলিন মুনরো, লুক রোচি, ড্যানিয়েল ভেট্টরি।

জেডআই