২০১৫ সালের ফিফা ব্যালন ডি’অর কে জিতবেন? জার্মানির কিংবদন্তি ফুটবলার লথার ম্যাথাউস মনে করেন, এ বছরের ব্যালন ডি’অরের একমাত্র দাবিদার লিওনেল মেসি।
ফিফার অফিসিয়াল ওয়েবসাইটে লথার ম্যাথাউস বলেন, ‘এই পুরষ্কারের দাবিদার একজন খেলোয়াড়ই- লিওনেল মেসি।’
২০১৪-১৫ মৌসুমে বার্সেলোনার ট্রেবল জয়ের অন্যতম কারিগর ছিলেন মেসি। এছাড়া তার নেতৃত্বে আর্জেন্টিনা খেলেছে কোপা আমেরিকার ফাইনাল।
মেসিকে নিয়ে ম্যাথাউস বলেন, ‘সে ক্লাবের সঙ্গে নিজেকে অনন্য উচ্চতায় নিয়ে গেছে। সে শুধু চ্যাম্পিয়নস লিগই জেতেনি, ঘরোয়া লিগে ডাবল (লা লিগা, কোপা ডেল রে) জিতেছে। যদিও আর্জেন্টিনার হয়ে শিরোপাটা ওর হাত ফসকে গেছে।’
বার্সা ফরোয়ার্ডের প্রশংসায় জার্মানির (ওয়েস্ট জার্মানি) ১৯৯০ বিশ্বকাপজয়ী অধিনায়ক ম্যাথাউস আরো বলেন, ‘ওর অসাধারণ এক গুন রয়েছে এবং প্রতিনিয়ত ওর খেলার স্বতন্ত্রতা দেখিয়ে যাচ্ছে।’
মেসি এবার ব্যালন ডি’অর না জিতলে ম্যাথাউস সবচেয়ে বেশি অবাক হবেন বলেও মন্তব্য করেন তিনি।
এমআর





