ঢাকায় ফিরেছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)। ইতিমধ্যে সুপার ফোরে পা রেখেছে রংপুর, কুমিল্লা, চিটাগং। চতুর্থ দল হিসেবে লড়াই করছে রাজশাহী ও ঢাকা।
আসরের শেষ লগ্নে আজ (০১ ফেব্রুয়ারি) শুক্রবার দিনের প্রথম ম্যাচে মুখোমুখি হচ্ছে ঢাকা ডায়নামাইটস ও কুমিল্লা ভিক্টোরিয়ানস। এই ম্যাচে টস জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছে ডায়নামাইটস অধিনায়ক সাকিব আল হাসান। ঢাকার হয়ে মাঠে নামছেন উপুল থারাঙ্গা।
কুমিল্লা ইতিমধ্যে সুপার ফোরে পা রাখলেও ম্যাচটি মহাগুরুত্বপূর্ণ ঢাকার জন্য। শেষ চারে জায়গা করে নিতে জয় পেতে হবে দলটির। ১০ ম্যাচে ৫ জয়ে ১০ পয়েন্ট নিয়ে ঢাকার অবস্থান পয়েন্ট টেবিলের ৫ নম্বরে।
টেবিলের চার নম্বর দল রাজশাহী টিকে রয়েছে ১২ পয়েন্ট নিয়ে। তাই রাজশাহীকে টপকে প্লে-অফে জায়গা করে নিতে জয়ের বিকল্প নেই ঢাকার। অপরদিকে গ্রুপ পর্বে রাজশাহীর আর কোনও ম্যাচ না থাকায় এগিয়ে যাওয়ার সুযোগ নেই তাদের সামনে।
কুমিল্লা ভিক্টোরিয়ানস: তামিম ইকবাল, এভিন লুইস, ইমরুল কায়েস (অধিনায়ক), শহীদ আফ্রিদি, আনামুল হক , থিসারা পেরেরা, মোহাম্মদ সাইফুদ্দিন, মোশাররফ হোসেন, শামসুর রহমান, মাহেদী হাসান, ওয়াহাব রিয়াজ, শহীদ আফ্রিদি, আনামুল হক , থিসারা পেরেরা।
ঢাকা ডাইনামাইটস: সুনিল নারাইন, উপুল থারাঙ্গা, রনি তালুকদার, সাকিব আল হাসান (অধিনায়ক), মিজানুর রহমান, কিরন পোলার্ড, আন্দ্রে রাসেল, শুভাগত হোম, নুরুল হাসান , রুবেল হোসেন, শাহাদাত হোসেন।
এমবি





