অবশ্য ৪২ মিনিটের মধ্যে ৬.৫ ওভারে মাত্র ২৪ রানে ৫ উইকেট হারিয়ে ফেলার পর এমন ভাবনা আসাই স্বাভাবিক। তবে সব আশঙ্কা, দুর্ভাবনা তুড়ি মেরে উড়িয়ে দিয়েছেন লিটন দাস ও মুশফিকুর রহিম। দুজনই হাঁকিয়েছেন সেঞ্চুরি, ষষ্ঠ উইকেট জুটিতে গড়েছেন ইতিহাস, দলকে নিয়ে গেছেন নিরাপদ অবস্থানে।
মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সিরিজের দ্বিতীয় টেস্টের প্রথম দিন শেষে বাংলাদেশের সংগ্রহ ৫ উইকেটে ২৭৭ রান। ক্যারিয়ারের নবম সেঞ্চুরিতে মুশফিক ১১৫ ও তৃতীয় সেঞ্চুরি হাঁকানো ক্যারিয়ারসেরা ইনিংসে লিটন করেছেন ১৩৫ রান। ইতিহাসগড়া এ অবিচ্ছিন্ন জুটিতে এসেছে ২৫৩ রান।
বিস্তারিত আসছে...
এমআই





