বাংলাদেশ ব্যাডমিন্টন ফেডারেশনের ব্যবস্থাপনায় আগামী ২২ এপ্রিল থেকে শহীদ তাজউদ্দিন আহমেদ ইনডোর স্টেডিয়ামে শুরু হতে যাচ্ছে “১ম বিভাগ ব্যাডমিন্টন লীগ-২০১৫”।
এবারের লীগে ১০টি দল অংশগ্রহণ করবে। দলগুলো হলো : বিমান বাংলাদেশ এয়ারলাইন্স, নিট কনসার্ন ব্যাডমিন্টন ক্লাব, দেওয়ান টেক্সটাইল ব্যাডমিন্টন ক্লাব, মাহা স্পোর্টিং ক্লাব, গুলশান স্পোর্টিং ক্লাব, সূর্যতরুণ ক্লাব, প্যাসিফিক এসোসিয়েটস ব্যাডমিন্টন ক্লাব, আহবান ব্যাডমিন্টন ক্লাব, ঢাকা গ্লাডিয়েটর্স, রকল্যান্ড ব্যাডমিন্টন ক্লাব।
ক্লাব সমূহকে উক্ত লীগে অংশগ্রহণের প্রস্তুতি গ্রহণসহ আগামী ১২ এপ্রিলের মধ্যে এন্ট্রি প্রদানের জন্য অনুরোধ জানানো হয়েছে।
জেডআই





