জিম্বাবুয়ের দ্বিতীয় ইনিংসের শুরুতেই উইকেট শিকার করল বাংলাদেশ। দলীয় মাত্র চার রানে রুবেল হোসাইনের বলে রানের খাতা খোলার আগে সাজঘরে ফিরে গেছেন জিম্বাবুয়ের ব্রিয়ান চারি।

চট্টগ্রাম টেস্টের চতুর্থ দিন শনিবার পাঁচ উইকেটে ৩১৯ রান সংগ্রহ করে নিজেদের দ্বিতীয় ইনিংস ঘোষণা করে বাংলাদেশ। এতে ৪৪৮ রানের লিড নেয় তারা।

জবাবে ব্যাট করতে নেমে চার রানে উইকেট হারায় জিম্বাবুয়ে। এই রিপোর্ট লেখা পর্যন্ত আর কোনো উইকেট না হারিয়ে ২৬ রান সংগ্রহ করেছে তারা।

জেডআই