নেইমার কাঁদলেন। অঝোর ধারায়। পাশে দাঁড়িয়ে থাকা মাসকটের শিশুরাও তাঁর কান্না দেখে কাঁদল। এবার বিশ্বকাপে ব্রাজিলের পোস্টার-বয় খেতাব পেয়েছেন নেইমার। ২২ বয়সী এই যুবকের দিকে তাঁকিয়ে এখন পুরো ব্রাজিল। তারা চায় বিশ্বকাপের ষষ্ঠ শিরোপা।

 নেইমার ফুটবলপ্রেমীদের ভালোবাসায় সিক্ত। খেলার মাঠে কঠিন নেইমার। কিন্তু মেক্সিকোর বিপক্ষে খেলা শুরু হওয়ার আগে মাঠে দাঁড়িয়েই অঝরে কাঁদলেন আবেগী নেইমার।
মঙ্গলবার মেক্সিকোর বিপক্ষে খেলা শুরু হওয়ার আগে ব্রাজিলের সব খেলোয়াড় সারি দিয়ে দাঁড়ানো জাতীয় সংগীত গাওয়ার জন্য। একটু পরেই জাতীয় সংগীতের সুর বেজে উঠবে। কিন্তু হঠাৎই নেইমারের দুই চোখ ভরে উঠল জলে। কান্না সংবরণ করতে দুই হাতে চেপে ধরে দুই চোখ। নেইমারের কান্না দেখে পাশ দাঁড়ানো মাসকটের বালিকাদের চোখ ছলছল করে ওঠে।

কেন কাঁদলেন তার কোনো ব্যাখ্যা পাওয়া যায়নি। তবে দেশপ্রেম ও দেশে মানুষের ভালোবাসায় আবেগি নেইমারের চোখে পানি এনে দিয়েছে তাতে কোনো সন্দেহ নেই। এ দিন নেইমার গোল না পেলেও দারুণ খেলেছেন।

দেশের হয়ে ৫০ ম্যাচে ৩৩ গোল করা নেইমারকে এ দিন রুখে দিয়েছেন মেক্সিকোর গোলরক্ষক গুইলার্মো ওচোয়া একাই। ম্যাচের ২৬ মিনিটে নেইমারের নেওয়া হেডটি রুখে দেওয়া ছিল অবিশ্বাস্য। ৮৫ মিনিটে অধিনায়ক থিয়াগো সিলভার আরো একটি হেড রুখে দেন মেক্সিকোর গোলরক্ষক। এতে ম্যাচটি গোলশূন্য ড্র হয়।

ঢাকা, ১৮ জুন (টাইমনিউজবিডি.কম) // জেআই