গত এশিয়া কাপের ফাইনালে পাকিস্তানের কাছে মাত্র ২ রানে হেরে শিরোপা হাতছাড়া করেছিল বাংলাদেশ। এবার যেন দুর্ভাগ্য স্বাগতিকদের পিছুই ছাড়ছে না। টুর্নামেন্ট শুরু হওয়ার আগেই ২ জন সেরা ক্রিকেটার দল থেকে বাদ পড়েছেন। তাদের তালিকায় এবার যোগ হয়েছেন মাশরাফি বিন মর্তুজা। ইনজুরির কারণে টুর্নামেন্ট থেকে ছিটকে পড়েছেন তিনি।
শুক্রবার দলটির পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে, চোটের কারণে মাশরাফি এশিয়া কাপে খেলতে পারছেন না। তার পরিবর্তে দলে জায়গা পেয়েছেন শফিউল ইসলাম।
এশিয়া কাপ শুরু হওয়ার আগেই চোটের কারণে দল থেকে বাদ পড়েছেন তামিম ইকবাল। আর শ্রীলংকার বিপক্ষে সিরিজ খেলার সময় তিন ম্যাচ নিষিদ্ধ হয়েছেন সাকিব আল হাসান। ফলে এশিয়া কাপের শুরুর দুই ম্যাচে দলে নেই তিনি।
এদিকে প্রথম ম্যাচে মারাত্মক চোট পেয়েছেন অধিনায়ক মুশফিকুর রহিম। আগামী ম্যাচে তিনি খেলতে পারবেন কিনা তা এখনো নিশ্চিত করে বলে যাচ্ছে না।
খেলা
এশিয়া কাপ থেকে ছিটকে গেলেন মাশরাফি
গত এশিয়া কাপের ফাইনালে পাকিস্তানের কাছে মাত্র ২ রানে হেরে শিরোপা হাতছাড়া করেছিল বাংলাদেশ। এবার যেন দুর্ভাগ্য স্বাগতিকদের পিছুই ছাড়ছে না। টুর্নামেন্ট শুরু হওয়ার আগেই ২ জন





