কিংবদন্তি ফুটবলার পেলেকে সাও পাওলোর একটি হাসপাতালে নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে (আইসিইউ) রাখা হয়েছে।

তিনবারের বিশ্বকাপজয়ী পেলের শারীরিক অবস্থার অবনতি হওয়ার পর তাকে বিশেষ তত্ত্বাবধানে রাখা হয়েছে বলে বৃহস্পতিবার এএফপির খবরে বলা হয়েছে।

পরিবারের পক্ষ থেকে জানানো হয়, পেলেকে সাও পাওলোর আলবার্ট আইনস্টাইন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ব্রাজিলের ৭৪ বছরের এই প্রাক্তন ফুটবলারের শারীরিক অবস্থা বেশ কিছুদিন ধরেই ভালো যাচ্ছে না। দু’সপ্তাহ আগে পেলের কিডনির পাথর অপসারণ করা হয়েছিল। এরপর বাসায় ফিরলেও সোমবার আবার সাও পাওলোর আলবার্ট আইনস্টাইন হাসপাতালে ভর্তি করা হয়।

ফুটবল সম্রাট  পেলে তার ২১ বছরের ক্যারিয়ারে ১ হাজার ৩৬৩ খেলায় ১ হাজার ২৮১ গোল করেছেন। বিশ্বকাপ ফুটবলে ১৪ ম্যাচে ১২ গোল করেন তিনি। ব্রাজিলের জাতীয় দলের হয়ে ৯১ ম্যাচে ৭৭ গোল করেছেন ১৯৭০ সালে ফিফা গোল্ডেন বল বিজয়ী পেলে।

জেএ