১৯৫০ বিশ্বকাপের পর নিজ দেশের মাটিতে আরেকটি দু:স্বপ্ন নিয়ে বিশ্বকাপ থেকে বিদায় নিতে যাচ্ছে ব্রাজিল। ৬৪ বছর পর সেমিফাইনালেই ধরাশায়ী হচ্ছে সেলেকাওরা। ফাইনালে ওঠার লড়াইয়ে খেলার মাত্র ২৯ মিনিটের মধ্যে ব্রাজিলের জালে পাঁচবার বল জড়িয়েছে জার্মানি।
খেলার ১১ মিনিটে কর্নার থেকে আসা বল থেকে গোলের সূচনা করেন থমাস মুলার। এরপর ২৩ মিনিটে দলের লিডকে ডাবলে নিয়ে যান মিরোস্লাভ ক্লোসে। ফলে ব্রাজিলের রোনালদোকে ছাড়িয়ে এককভাবে বিশ্বকাপে সর্বোচ্চ ১৬ গোলের মালিক এই তারকা।
এরপর আরো গোল উৎসবে মেতে ওঠে জার্মানি। খেলার ২৪ ও ২৬ মিনিটে জোড়া গোল করেন টনি ক্রুজ। এরপর তিন মিনিট পর মিসুত ওজিলের দেয়া পাস থেকে গোল করেন সেমি খেদিরা।
ফলে এখানেই বিশ্বকাপের স্বপ্ন শেষ হয়ে যায় ব্রাজিলের। এখন সম্মান গোল ব্যবধানটা ধরে রাখাই যেন ব্রাজিলের জন্য একমাত্র চেষ্টা।
ঢাকা, ৯ জুলাই (টাইমনিউজবিডি.কম) //জেডআই





