স্প্যানিশ সংবাদমাধ্যম ‘এএস’-কে দেওয়া সাক্ষাৎকারের বরাতে গোলডটকম জানিয়েছে, চলতি সময়ে বিশ্বের সেরা খেলোয়াড়দের তালিকায় নিজেকে ও এমবাপ্পাকে শীর্ষে রাখছেন ইয়ামাল।
ব্যালন ডি’অর প্রসঙ্গে ইয়ামাল বলেন, সেরা খেলোয়াড়ের হাতেই এই পুরস্কার ওঠা উচিত। তবে সেরা খেলোয়াড় কে, তা নিয়ে বিতর্ক থাকতেই পারে। তার মতে, এই মুহূর্তে বিশ্বের সেরা খেলোয়াড়ের তালিকায় তিনি ও এমবাপ্পা দুজনই রয়েছেন।
এমবাপ্পের সঙ্গে সরাসরি প্রতিদ্বন্দ্বিতার প্রসঙ্গে বার্সেলোনার এই ফরোয়ার্ড বলেন, নিয়মিত তাদের খেলা যারা দেখেন, তারা দুজনকেই বর্তমান বিশ্বের সেরা মনে করেন। মুখোমুখি লড়াইয়ে তিনি এমবাপ্পেকে সবকিছুতেই পেছনে ফেলেছেন বলেও দাবি করেন ইয়ামাল।
তবে এমবাপ্পের গোল করার সামর্থ্যের প্রশংসাও করেছেন তিনি। ইয়ামাল বলেন, এমবাপ্পে প্রচুর গোল করেছেন এবং এ কারণেই পিচিচি ট্রফি জিতেছেন।
ব্যালন ডি’অর নির্ধারণে শুধু একটি টুর্নামেন্ট কিংবা বিশ্বকাপ জয়ের বিষয়টিকে প্রাধান্য দেওয়া উচিত নয় বলেও মত দিয়েছেন ইয়ামাল। তার মতে, পুরো বছরের পারফরম্যান্স বিবেচনায় নেওয়া প্রয়োজন।
নিজের বক্তব্যের শেষে অবশ্য মজার ছলে নিজের দলের বিশ্বকাপ জয়ের প্রসঙ্গও টেনে আনেন ইয়ামাল। তিনি বলেন, ইংল্যান্ড বিশ্বকাপ জিতলেও তিনি বলতেন, বর্তমান বিশ্ব ফুটবলে এমবাপ্পে ও তিনিই সেরা।
এস





