আর কিছুক্ষণের মধ্যে আর্জেন্টনার বিরুদ্ধে গুরুত্বপূর্ণ ম্যাচে নামবে সুইজারল্যান্ড ৷ কিন্তু তার আগে সুইসশিবিরে বড় ধাক্কা ৷ আর্জেন্টিনার বিরুদ্ধে লড়াইয়ের মাত্র ঘণ্টা আগেই ভাইয়ের মৃত্যুসংবাদ পেলেন সুইস কোচ ওটমার হিজফিল্ড ৷
সুইস ফুটবল ফেডারেশনের তরফে জানান হয়, ‘আর্জেন্টিনা ম্যাচের আগে ভাইকে হারালেন হিজফিল্ড ৷ উইনফিল্ড দীর্ঘদিন ধরে লিউকোমিয়ায় ভুগছিল ৷
তবে, বিশ্বকাপ পর্যন্ত ব্রাজিলে দলের সঙ্গে থাকবে হিজফিল্ড ৷’ মৃত্যুকালে উইনফিল্ডের বয়স হয়েছিল ৮১ বছর ৷ ব্যক্তিগত ভাবে মনমরা হলেও দলে তার প্রভাব পড়তে দিতে চান না সুইস কোচ ৷ আর্জেন্টিনার বিরুদ্ধে দল কালো রংয়ের আর্মব্র্যান্ড পড়বে না বলেও জানান হিজফিল্ড ৷
ঢাকা, ১ জুলাই (টাইমনিউজবিডি.কম) // জেআই





