আর মাত্র একটি ম্যাচ। এরপরই পর্দা নামবে আইপিএলের নবম আসরের। শিরোপা নির্ধারণী ম্যাচে রাতে মুখোমুখি হবে সানরাইজার্স হায়দরাবাদ ও রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু।

বাংলাদেশ সময় রাত সাড়ে আটটায় শুরু হবে ম্যাচটি। বেঙ্গালুরুর চিন্নাস্বামী স্টেডিয়াম থেকে যা সরাসরি সম্প্রচার করবে চ্যানেল নাইন, সনি সিক্স ও সনি ইএসপিএন।

দুই দলই তাদের প্রথম শিরোপা জয়ের লক্ষ্যে মাঠে নামবে। অবশ্য আজ লড়াইটা হবে বেঙ্গালুরুর ব্যাটিং বনাম হায়দরাবাদের বোলিং।

লিগ পর্যায়ে উভয় দল দুইবার মুখোমুখি হয়েছিল। তাতে একবার জিতেছিল বেঙ্গালুরু। আরেকবার জিতেছিল হায়দরাবাদ। ফাইনালে শেষ জয়টি কে পায় সেটাই এখন দেখার বিষয়।

তবে উভয় দল যে সেরা একাদশ নিয়ে মাঠে নামবে তাতে কোনো সন্দেহ নেই। তবে বেঙ্গালুরু ফাইনালে সুযোগ দিতে পারে চাহালকে। তিনি কোয়ালিফায়ার ম্যাচ না খেললেও পুরো টুর্নামেন্টে বেশ ভালো বল করেছেন।

অন্যদিকে মুস্তাফিজুর রহমানের ইনজুরি ঘাম ছুটিয়ে দিচ্ছে হায়দরাবাদের টিম ম্যানেজমেন্টের। পাশাপাশি গলাও শুকিয়ে যাচ্ছে তাদের। ইনজুরির কারণে মুস্তাফিজ দ্বিতীয় কোয়ালিফায়ার ম্যাচ খেলতে পারেননি। তার পরিবর্তে সেরা একাদশে সুযোগ পাওয়া ট্রেন্ট বোল্ট খুব একটা সুবিধা করতে পারেননি। মুস্তাফিজ যদি ফিট থাকেন তবে ফাইনালে খেলবেন। আর ফিট না থাকলে তার পরিবর্তে বোল্ট মাঠে নামবেন।

তার আগে চলুন দেখে নিই কেমন হতে পারে সানরাইজার্স হায়দরাবাদ ও রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর সম্ভাব্য সেরা একাদশ।

রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর সম্ভাব্য একাদশ :

১. ক্রিস গেইল২. বিরাট কোহলি৩. এবি ডি ভিলিয়ার্স৪. লোকেশ রাহুল৫. শেন ওয়াটসন৬. স্টুয়ার্ড বিনি৭. শচীন বেবি৮. ক্রিস জর্দান৯. ইকবাল আবদুল্লাহ১০. অরবিন্দ১১. চাহাল।

সানরাইজার্স হায়দরাবাদের সম্ভাব্য একাদশ :

১. ডেভিড ওয়ার্নার২. শিখর ধাওয়ান৩. মইসেস হেনরিকস৪. যুবরাজ সিং৫. দীপক হুদা৬. বেন কাটিং৭. নামান ওঝা৮. ভুবনেশ্বর কুমার৯. বিপুল শর্মা১০. বারিন্দার স্রান১১. মুস্তাফিজুর রহমান/ট্রেন্ট বোল্ট।

এমই