প্রথম ইনিংসে সবকটি উইকেট হারিয়ে ৪৫২ রান তুলেছিল পাকিস্তান। জবাবে ব্যাট করতে নেমে ব্যাটিং বিপর্যয়ে পড়ে ওয়েস্ট ইন্ডিজ। পাকিস্তানি বোলারদের তোপে ২২৪ রানের অলআউট হয়ে গেছে ক্যারিবিয়রা। আর তাতে ফলোঅনে পড়ে যায় সফরকারীরা।
তবে ওয়েস্ট ইন্ডিজকে দিয়ে ফলোঅন না করিয়ে নিজেদের দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নেমেছে পাকিস্তান।
আজ রোববার ৪ উইকেটে ১০৬ রান নিয়ে তৃতীয় দিনের খেলা শুরু করে ওয়েন্ট ইন্ডিজ। ফলোঅন এড়াতে ক্যারিবিয়ানদের প্রয়োজন ছিল ১৪৭ রান। কিন্তু তৃতীয় দিনে ১১৮ রান তুলতেই সবকটি উইকেট খুইয়ে বসে তারা।
এদিন ক্যারিবিয়দের পক্ষে ২২ রান করেছেন রস্টন চেইজ। দলকে অন্তত ফলোঅন এড়াতে লড়াই করেছেন দলীয় অধিনায়ক জেসন হোল্ডার, ৩১ রানে অপরাজিত ছিলেন। শ্যানন গ্রাব্রেইল করেন ১৩ রান। ১১ রান আসে হোপের ব্যাট থেকে।
পাকিস্তানের হয়ে সর্বোচ্চ চার উইকেট নেন ইয়াসির শাহ। রাহাত আলী দখলে নিয়েছেন ৩ উইকেট। সোহাইল খান লাভ করেছেন দুটি উইকেট।
এমএনজে





