এশিয়ান গেমসের আগে সুপার কাপ হওয়ার কথা থাকলেও তা এখন পিছানো হয়েছে। এশিয়ান গেমসের পরই সুপার কাপ আয়োজন করা সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। বৃহস্পতিবার লিগ কমিটির সভায় এই সিদ্ধান্ত নেয়া হয়।
এশিয়ান গেমসে বাংলাদেশ অনূর্ধ্ব-২৩ দল অংশগ্রহণ করবে। আগামী ১৯ সেপ্টেম্বর থেকে দক্ষিণ কোরিয়ায় এই প্রতিযোগিতা শুরু হবে। তবে বাফুফের সিদ্ধান্ত খেলা শুরুর ১০ দিন আগেই সেখানে দল পাঠানো হবে। এজন্য আগস্টে সুপার কাপ শুরু হওয়ার কথা থাকলেও তা আর হচ্ছে না। আগামী ৪ অক্টোবর দক্ষিণ কোরিয়া থেকে থেকে দেশে ফিরবে ফুটবলাররা। এরপরই সুপার কাপ শুরু হবে।
বৃহস্পতিবার লিগ কমিটির সভায় জাতীয় দলের ম্যানেজারের পদ পরিবর্তনের সিদ্ধান্ত এসেছে। ২০১৩ সালের এএফসি চ্যালেঞ্জ কাপের বাছাই পর্ব থেকে ভারতের বিপক্ষে মার্চে প্রস্তুতি ম্যাচ পর্যন্ত ম্যানেজারের দায়িত্বে ছিলেন সাবেক জাতীয় ফুটবলার ও বাফুফে সদস্য ইকবাল হোসেন। তার পরিবর্তে বাফুফের আরেক সদস্য আমিরুল ইসলাম বাবুকে দায়িত্ব দেয়া হয়েছে।
ঢাকা, ১৭ জুলাই (টাইমনিউজবিডি.কম) //জেডআই





