অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে গ্রুপ পর্বের প্রথম দুই ম্যাচেই জয় পেয়েছিল বাংলাদেশ। এতে চার পয়েন্ট অর্জন করলেও অস্ট্রেলিয়ার বিপক্ষে হেরে রান রেটে পিছিয়ে থাকে চ্যাম্পিয়ন হওয়ার দৌড় থেকে বাদ পড়েছে তারা। তবে কোয়ার্টার ফাইনালে ঠিকই খেলেছে। সেটা ৯ম হওয়ার জন্য। এই লড়াইয়ে জয়ও পেয়েছে তারা। শনিবার কানাডাকে ৯ উইকেটে হারিয়ে সেমিফাইনালে নাম লিখিয়েছে তরুণ টাইগাররা।
আবু ধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে টস জিতে শুরুতে বোলিং বেছে নেয় বাংলাদেশ। সফলতার মুখ দেখেছে বোলাররাও। মুস্তাফিজুর রহমান, সাঈদ সরকার ও দলনেতা মেহেদি হাসানের বোলিং তোপে মাত্র ২৭.১ ওভারে ৭৫ রানে ইনিংস গুটিয়ে যায় কানাডার। দলের পক্ষে কীনেন টিন্টু সর্বোচ্চ ১৬ রান করেন। এছাড়া আবরাশ খানের ১২ ও তাহলা শায়েখের ১০ রানই উল্লেখযোগ্য।
বাংলাদেশের বোলার মুস্তাফিজুর তিনটি উইকেট নেন। আর সাঈদ ও মেহেদি দুটি করে উইকেট পান।
জবাবে ব্যাট করতে নেমে জয়ের জন্য বেশি সময় অপেক্ষা করতে হয়নি লাল সবুজ বাহিনীর। সাদমান ইসলাম ও জয়রাজ শেখের উদ্বোধনী জুটি থেকেই আসে ৭৩ রান। তাদের দুই জনের ব্যাট ভর করে ১৩.৫ ওভারেই জয় তুলে নেয় বাংলাদেশ।
জয়রাজ ৩৩ রান করে আউট হলেও ৩৫ রান নিয়ে অপরাজিত থাকেন সাদমান। তার সঙ্গে এক রান নিয়ে খেলা শেষ করেন জাকির হাসান।
খেলা
৯ম হওয়ার দৌড়ে সেমিতে বাংলাদেশ
অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে গ্রুপ পর্বের প্রথম দুই ম্যাচেই জয় পেয়েছিল বাংলাদেশ। এতে চার পয়েন্ট অর্জন করলেও অস্ট্রেলিয়ার বিপক্ষে হেরে রান রেটে পিছিয়ে থাকে চ্যাম্পিয়ন হওয়ার দৌড় থেকে বাদ পড়েছে





