বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীর ফাইনাল ম্যাচে দক্ষিণ বনশ্রী ড্রিমস স্পোর্টস ক্লাব মাঠে বুধবার বিকালে বঙ্গবন্ধু শেখ মুজিব বিশ্ববিদ্যালয় চ্যাম্পিয়ন হয়। তারা তিন দুই সেটে সুপ্রভাত বাংলাদেশ বাসাবোকে পরাজিত করে বিজয়ী হয়।

বিজয়ী দলের সেরা এ্যাটাকার জাতীয় ভলিবল দলের সাবেক অধিনায়ক মোঃ আল জাবের রাজেশ, সেরা লিবারু বশির, সেরা সেটাপার ভাশা। প্রথম সেটে শাহাবাগ ২৮/২৬ পয়েন্টে বিজয়ী হয়।

দ্বিতীয় ও তৃতীয় সেটে সুপ্রভাত বাংলাদেশ দুই এক গেমে এগিয়ে যায়। চতুর্থ সেটে ২৫/২২ পয়েন্টে বিজয়ী হয়ে ঘুরে দাঁড়ায় শাহাবাগ। পঞ্চম সেটে ১৫/৬ পয়েন্টে এগিয়ে তিন দুই গেমে চ্যাম্পিয়ন হয় বঙ্গবন্ধু শেষ মুজিব বিশ্ববিদ্যালয় শাহাবাগ।

চ্যাম্পিয়ন হিসাবে ৪৩ইঞ্চি কালার টিভি উপহার দেওয়া হয় এবং রানার্সআপ হিসাবে ৩২ ইঞ্চি এল.ই.ডি টিভি উপহার দেওয়া হয়।

এছাড়া সকল অতিথিদের বিশেষভাবে সম্মাননা দেওয়া হয়। মহাখালী একাদশকে ফেয়ার প্লে সম্মানে ভূষিত করা হয়। ভলিবল খেলায় বিশেষ অবদানের জন্য জাতীয় ভলিবল দলের কোচ মাসুদ হাফিজ জিলুকে সম্মননা স্বারক এবং ভলিবলের সেরা সংগঠক হিসাবে আফতাব নগর ভলিবল একাদশের সাধারণ সম্পাদক দিলিপ বিশ্বাসকে বিশেষ সম্মাননা দেওয়া হয়।

এই ফাইনাল ম্যাচে সুপ্রভাত বাংলাদেশের হয়ে খেলায় অংশ নেন এশিয়ার ভলিবল লিজেন্ট, বাংলাদেশ জাতীয় ভলিবল দলের ক্যাপ্টেন হরশিৎ বিশ্বাস এছাড়া দুই দলে জাতীয় দলের লিবারু আলী, মাসুদ মিলন, কাঞ্চন, মামুন, রাব্বানী, কৃষ্ণ, এয়ারফোর্স এর পাভেল প্রমুখ অংশগ্রহণ করেন।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দক্ষিণ বনশ্রী প্লট মালিক কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক রফিজউদ্দিন ভুঁঞা, দক্ষিণ বনশ্রী ইয়থ সোসাইটির সভাপতি ড্রিমস স্পোর্টস ক্লাব প্রধান উপদেষ্টা জাকির হোসেন মোল্লা, ট্রাস্ট ইসলামী লাইফ ইনসুরেন্স এর ব্যবস্থাপনা পরিচালক মোঃ গিয়াস উদ্দিন, ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি এনামুল হক স্বাধীন, সেলএলিভেটর এ্যান্ড টেকনোলজী লিঃ এর ব্যবস্থাপনা পরিচালক জনাব বুলবুল ইসলাম, আল-আনাজী স্টাবলিস্টম্যান্টের চেয়ারম্যান মাহাবুবুল হক, খিলগাঁও থানা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ময়েন উদ্দিন মিলন, টুনামেন্টের আহবায়ক শাহিন আজাদ, সাধারণ সম্পাদক আসাদুজ্জামান, সাংগঠনিক সম্পাদক মোঃ আবুবকর, ক্রীড়া সম্পাদক মাসুদ আলম অভী, আল-রাজী ইসলামাীয়া হাসপাতালের চেয়ারম্যান কামাল হোসাইন, আইচি মেডিকেল কলেজ ও হাসপাতাল ম্যানেজার মোঃ ইকবল হোসেন, খোরশেদ আলম, ওয়েজ কোরনী জিলানী, পদ্মা লাইফ ইনসুরেন্স এর অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মোরশেদ আলম ছিদ্দিকী, দক্ষিণ বনশ্রী ইয়থ ক্লাবের সাধারণ সম্পাদক শাহাবুদ্দিন আহম্মেদ, ইষ্টার্ণ বনবিথি দোকান মালিক কল্যান সমিতির সাধারণ সম্পাদক মোজাম্মেল হক ও সাংগঠনিক সম্পাদক তানভীর আহমেদ, কামাল হোসেন, আলহাজ্ব হালিম মোল্লা, নোয়াখালী সমিতির সাধারণ সম্পাদক মফিজুর রহমান, জাতীয় ভলিবল দলের কোর্চ মাসুদ হাফিজ জিলু উপস্থিত ছিলেন।

৭টি দলের অংশগ্রহণের মাধ্যমে এবছর মুজিববর্ষ স্বাধীনতা দিবস ভলিবল টুনামেন্ট ২০২১ইং খেলা অংশগ্রহণ করে। দলগুলো হলো- ১) মহাখালী একাদশ, ২) সুপ্রভাত বাংলাদেশ, ৩) প্রবাসী শিশির, ৪) যাত্রাবাড়ী ওয়াবদা কলোনী ভলিবল সংঘ, ৫) এ্যাথলেটিকো শাহাবাগ, ৬) আফতাবনগর ভলিবল সংঘ, ৭) স্বাগতিক ড্রিমস স্পোর্টস ক্লাব।

গ্রুপ পর্ব ও সেমিফাইনাল খেলার মধ্য দিয়ে সুপ্রভাত বাংলাদেশ ও এ্যাথলেটিকো শাহাবাগ ফাইনাল খেলার যোগ্যতা অর্জন করে। অনুষ্ঠানে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী দোয়া ও কেক কাটা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মোঃ ইয়াকুব আলী ড্রিমস স্পোর্টস ক্লাবের সভাপতি।


আবুবকর/এমআর