অস্ট্রেলিয়া বিপক্ষে টেস্ট সিরিজে সেঞ্চুরিয়ন ও কেপ টাউনে হেরে গেলেও পোর্ট এলিজাবেথে জয় পেয়েছিল দক্ষিণ আফ্রিকা। সেই পোর্ট এলিজাবেথেই প্রথম টি-টোয়েন্টি ম্যাচে জয় নিয়ে টেস্ট সিরিজে হারের প্রতিশোধ নিতে বদ্ধ পরিকর ছিল স্বাগতিকরা। কিন্তু সেটা আর সম্ভব হলো না। কারণ বৃষ্টির কারণে ম্যাচটি পরিত্যক্ত ঘোষণা করেছে ম্যাচ কর্মকর্তারা।
রোববার খেলা শুরু হওয়ার আগ থেকেই পোর্ট এলিজাবেথে বৃষ্টি হচ্ছিল। খেলা শুরু করার জন্য নির্ধারিত সময়ের মধ্যে বৃষ্টি আর থামেনি। ফলে দীর্ঘ অপেক্ষার পর ম্যাচটিকে পরিত্যক্ত ঘোষণা করা হয়।
আগামী ১২ মার্চ ডারবানে দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচটি অনুষ্ঠিত হবে। আর ১৪ মার্চ শেষ ম্যাচটি অনুষ্ঠিত হবে সেঞ্চুরিয়নে।