বিজয় দিবস কুস্তিতে পুরুষ বিভাগে বাংলাদেশ বর্ডার গার্ড এবং মহিলা বিভাগে যৌথভাবে চ্যাম্পিয়ন হয়েছে আনসার ও পুলিশ।

বুধবার শহীদ (ক্যাপ্টেন) এম মনসুর আলী জাতীয় হ্যান্ডবল স্টেডিয়ামে অনুষ্ঠিত দিনব্যাপী এ প্রতিযোগিতায় পুরুষ বিভাগে বিজিবি ছয়টি স্বর্ণ এবং একটি করে রুপা ও ব্রোঞ্জ জিতে চ্যাম্পিয়ন হয়। রানার্স আপ সেনাবাহিনী জিতেছে একটি স্বর্ণ, তিনটি রুপা ও চারটি ব্রোঞ্জ।

মহিলা বিভাগে চারটি করে স্বর্ণ ও রুপা জিতে যৌথভাবে চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ আনসার ও পুলিশ। খেলা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের (বিওএ) সহ-সভাপতি মিজানুর রহমান মানু। এ সময় বাংলাদেশ অ্যামেচার রেসলিং ফেডারেশনের সাধারন সম্পাদক তাবিউর রহমান পালোয়ান ও যুগ্ম সম্পাদক মেজবাহ উদ্দিন আজাদ উপস্থিত ছিলেন।

জেডআই