পুঁজি মাত্র ১২৩ রান। তবুও আফগান বোলারদের সামনে এই রান টপকাতে পারলো না ওয়েস্ট ইন্ডিজ।
শেষ ওভারের থ্রিলারে শেষ পর্যন্ত আফগানিস্তানের কাছে ৬ রানে হেরে গেলো ওয়েস্ট ইন্ডিজ।
ক্রিস গেইলকে বিশ্রাম দিয়েও এই ম্যাচটা সহজে জিততে চেয়েছিল ওয়েস্ট ইন্ডিজ। কিন্তু ক্রিকেটের উদীয়মান শক্তি আফগানিস্তান প্রমাণ করলো, এবার তাদেরকেও সুযোগ দেয়ার সময় এসেছে।
নাগপুরের বিদর্ভ স্টেডিয়ামে আফগানদের করা ১২৩ রানের জবাবে ব্যাট করতে নেমে ওয়েস্ট ইন্ডিজ থমকে গেলো ৮ উইকেট হারিয়ে মাত্র ১১৭ রানে।
এআইজে





