টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে ছিটকে যেতে পারেন জাতীয় দলের পেসার রুবেল হোসেন। জানা গেছে  বৃহস্পতিবার হংকংয়ের বিপক্ষে আবদুর রাজ্জাকের করা বাংলাদেশ ইনিংসের তৃতীয় ওভারের শেষ বলে শর্ট থার্ডম্যানে ডাইভ দিয়ে ক্যাচ নিতে গিয়েই ডান হাতের অনামিকায় চোট পান রুবেল।
এরপর মাঠের বাইরে চলে যান। হাল্কা ট্রিটমেন্ট নিয়ে মাঠে ফিরে এক ওভার বোলিং করেন এই পেসার। তবে চোট নিয়ে বেশিক্ষণ মাঠে থাকতে পারেননি তিনি।
জাতীয় দলের বিভব সিং চট্টগ্রামে জানান, রুবেলের ডান হাতের অনামিকার হাড় স্থানচ্যুত হয়ে আবারও বসে গেছে। তবে বোলিং করতে হলে যে শক্তির প্রয়োজন, সেটা পাচ্ছেন না রুবেল।’
এদিকে দলঘনিষ্ঠ একটি সূত্র জানিয়েছে, টিম ম্যানেজমেন্ট রুবেল রিপ্লেসমেন্ট প্রক্রিয়া শুরু করেছেন। রুবেলের জায়গায় দলে যোগ দিতে পারেন পেসার তাসকিন আহমেদ ও অলরাউন্ডার জিয়াউর রহমান।
সুপার টেনে বা দ্বিতীয় রাউন্ডে বাংলাদেশ খেলবে ২ নম্বর গ্রুপে। এই গ্রুপে বাংলাদেশসহ রয়েছে আরও চার প্রতিপক্ষ। দলগুলো হল ভারত, পাকিস্তান, অস্ট্রেলিয়া ও ওয়েস্ট ইন্ডিজ।
[b]ঢাকা,২২মার্চ,টাইমনিউজবিডি//এসএইচ[/b]