টি-২০ বিশ্বকাপ ক্রিকেট টুর্নামেন্ট চলাকালে কোনো খেলোয়াড় কোভিড ভাইরাসে আক্রান্ত হলে তার দলের ম্যাচের ভাগ্যের বিষয়ে সংশ্লিষ্ট বোর্ড নয়, সিদ্ধান্ত নিবে একটি কমিটি। আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের পক্ষ থেকে আজ এ কথা জানানো হয়েছে।

সংযুক্ত আরব আমিরাত ও ওমানে আগামী ১৭ অক্টোবর শুরু হতে যাওয়া আসরটি এই মহামারী কালেও সুন্দরভাবে শেষ করতে চায় আইসিসি।

গত মাসে স্বাগতিক ইংল্যান্ড ও সফরকারী ভারতের মধ্যকার সিরিজে ম্যানচেস্টারে পঞ্চম ও শেষ টেস্টের টস শুরুর আগমুহুর্তে কোভিড আতঙ্কে ম্যাচ থেকে সরে আসে ভারত। এতে আর্থিক ক্ষতি গুনতে হয় ইংল্যান্ড এন্ড ওয়েলস ক্রিকেট বোর্ডকে (ইসিবি)। আইসিসির ভারপ্রাপ্ত প্রধান নির্বাহি জিওফ এলার্ডিচ বলেন, শেষ মুহুর্তে এ ধরনের অর্থাৎ ম্যাচটির ভাগ্য নির্ধারন করতে পারবে কেবল জৈবসুরক্ষা বলয় বিষয়ক উপদেষ্টা কমিটি।

এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে এলার্ডিচ বলেন,‘ ইভেন্ট চলাকালে এই ধরনের ঘটনা দেখভাল করার জন্য একটি কমিটি গঠন করা হবে। তারা এ বিষয়ে তীক্ষè দৃস্টি রাখবে । ম্যাচকে কেন্দ্র করে যে কোন সিদ্ধান্ত কেবল ওই কমিটিই নিতে পারবে। দ্বিপাক্ষিক ক্রিকেটের মত এই ধরনের সিদ্ধান্ত সংশ্লিষ্ঠ বোর্ড নিতে পারবে না।’

১৬ জাতির মাসব্যাপী এ টুর্নামেন্টে অধিকাংশ সময় দলগুলোর কর্যক্রম হেটেলেই সিমাবদ্ধ থাকবে বলে উল্লেখ করেন তিনি।

সম্প্রতি তালেবান কর্তৃক আফগানিস্তানের ক্ষমতা দখলের পর যুদ্ধবিধ্বস্ত দেশটির অংশগ্রহন নিয়েও কথা বলেন এলার্ডিচ।

তিনি বলেন,‘ আগস্টে যখন আফগানিস্তানের ক্ষমতার পালাবদল ঘটছিল তখন আমরা দেশটির ক্রিকেট বোর্ডের সঙ্গে ঘনিষ্ট যোগাযোগ রক্ষা করেছি। আমাদের প্রথম লক্ষ্য হচ্ছে বোর্ডের মাধ্যমে দেশটির ক্রিকেটের উন্নয়ন ঘটানো এবং তাদের সমর্থন দেয়া। ভিন্ন প্রেক্ষাপটে দেশটির আচরণ কেমন হয় সেটি দেখার অপেক্ষায় রয়েছি আমরা।

টি-২০ বিশ্বকাপের পর আইসিসির পরিচালনা পরিষদের বৈঠকে এই বিষয়টি নিয়ে করনীয় ঠিক করা হবে।’ তালেবান কর্তৃক আফগানিস্তানে মহিলাদের ক্রীড়াঙ্গনে অংশগ্রহন নিষিদ্ধ করার খবরে অস্ট্রেলিয়ার টেস্ট অধিনায়ক টিম পাইন সম্প্রতি বলেছেন, বিশ্বকাপ থেকে দলটিকে ছেটে ফেলা অচিৎ, অথবা আফগানিস্তানের বিপক্ষে খেলা বর্জন করা উচিৎ।’

তবে এলার্ডিচ বলেছেন, আসন্ন বিশ্বকাপ আসরে আফগানিস্তানের অংশগ্রহন নিয়ে কোন সংশয় নেই। তিনি বলেন, তারা আইসিসির পুর্ন সদস্য রাস্ট্র এবং তারা টুর্নমেন্টের জন্য প্রস্তুতি নিচ্ছে। তারা বি’ গ্রুপের হয়ে টুর্নামেন্টে অংশ নিবে। তাদের অংশগ্রহনের বিষয়টি স্বাভাবিক নিয়মেই হচ্ছে।

এদিকে টি-২০ বিশ্বকাপে প্রথমবারের মত ডিসিশন রিভিউ সিস্টেম(ডিআরএস) ব্যবহার করা হবে জানিয়ে এলার্ডিচ বলেন, প্রতিটি ইনিংসে দুটি রিভিউ থাকবে।সূত্র : বাসস।

এবিএস