শ্রীলংকার বিপক্ষে প্রথম টেস্টে চরম ব্যর্থতার পরিচয় দিলেও দ্বিতীয় টেস্টে ঠিকই ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশ। চট্টগ্রাম টেস্টের প্রথম ইনিংসে রানের খাতা খোলার আগে ওপেনার তামিম ইকবাল আউট হলেও দ্বিতীয় জুটিতে ২০০ রান পার করেছে স্বাগতিকরা। ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি পূর্ণ করে তাতে বড় অবদান রেখেছেন শামসুর রহমান।
এই রিপোর্ট লেখা পর্যন্ত এক উইকেটের বিনিময় ২২২ রান সংগ্রহ করেছে বাংলাদেশ। ১০৬ রান নিয়ে শামসুর ও ৯৭ রান নিয়ে কায়েস ব্যাট চালিয়ে যাচ্ছেন।
বৃহস্পতিবার টেস্টের তৃতীয় দিনে ৪৫ রান নিয়ে শামসুর ও ৩৬ রান নিয়ে ইমরুল খেলা শুরু করেছেন। দিনের শুরু থেকেই ধৈর্য্যশীল ব্যাটিংয়ে হাফ সেঞ্চুরি পূর্ণ করেছেন শামসুর। আর সেঞ্চুরির জন্য তিন রানের অপেক্ষা করছেন ইমরুল।
খেলা
শামসুরের সেঞ্চুরিতে আশার আলো দেখছে বাংলাদেশ
শ্রীলংকার বিপক্ষে প্রথম টেস্টে চরম ব্যর্থতার পরিচয় দিলেও দ্বিতীয় টেস্টে ঠিকই ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশ। চট্টগ্রাম টেস্টের প্রথম ইনিংসে রানের খাতা খোলার আগে ওপেনার তামিম ইকবাল আউট হলেও দ্বিতীয় জুটিতে





