ইউরোপা লিগ কোয়ার্টার ফাইনালের প্রথম লেগের খেলায় ১-১ গোলে ড্র করেছে লিভারপুল। ডর্টমুন্ডের মাঠে মূল্যবান একটি গোল পেয়ে দ্বিতীয় লেগে নিয়ে আশাবাদী হচ্ছে দলটি।আগামী ১৪ এপ্রিল লিভাপুলের মাঠে মুখোমুখি হবে দুই দল।

গতকাল লিভারপুল ৩৬তম মিনিটের সময় এগিয়ে যায়। এই মৌসুমে লিভারপুলের হয়ে নিজের পঞ্চম গোল করেন ওরিগি। ইউরোপা লিগে এটি তার প্রথম গোল। অন্যান্য টুর্নামেন্টে চারটি গোল করেছেন তিনি।
লিড অবশ্য ধরে রাখতে পারেনি দলটি। প্রথমার্ধের অতিরিক্ত সময়ের খেলায় হুমমিলেস গোল করে দলকে সমতায় ফেরান।

লিভারপুল রবিবার চ্যাম্পিয়ন্স লিগে স্টক সিটির বিপক্ষে খেলতে নামবে। একইদিন বুন্দেস লিগায় খেলতে যাবে ডর্টমুন্ড। আর দ্বিতীয় লেগে বৃহস্পতিবার মুখোমুখি হবে দল দুটি।
দিনের অন্য ম্যাচে অ্যাটলেটিকো বিলবাওয়ের বিপক্ষে ১-২ গোলে জিতেছে সেভিলা।


এআই