ক্রিকেটার হিসেবে ক্রিকেট থেকে বিদায় নেওয়ার আভাস দিয়েছেন অস্ট্রেলিয়ান ব্যাটসম্যান ক্রিস রোজার্স। তবে এত দ্রুতই ছেড়ে দিচ্ছেন না। ইংল্যান্ডে আসন্ন ২০১৫ সালের অ্যাশেজ সিরিজের পর ক্রিকেট থেকে তিনি অবসর নিতে পারেন বলে জানা গেছে।
২০১৩ সালে আকস্মিকভাবে আন্তর্জাতিক ক্রিকেটে পুনরায় ডাক পাওয়ার পর সম্প্রতি উইজডেনের বর্ষসেরা ক্রিকেটারদের একজন নির্বাচিত হন ৩৬ বছর বয়সী রজার্স। ইংলিশ কাউন্টি ক্রিকেটে মিডলসেক্সের হয়ে খেলা এ তারকা ব্যাটসম্যান যেন ক্যারিয়ারের শেষ দিকে এসে পূর্ণ রুপে ফুটে উঠেছেন।
২০০৮ সালে অভিষেক হওয়ার পর ফর্ম হীনতার কারণে মাত্র এক বছর অসি দলে খেলার সুযোগ পেয়েছেন তিনি। কিন্তু পুনরায় দলে ডাক পেয়ে গতবছর ব্যাক টু ব্যাক এ্যাশেজ সিরিজে দলের সর্বোচ্চ রান সংগ্রহ করেন তিনি এবং ভবিষ্যত নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়ার আগে আরেকবার চিরপ্রতিদ্বন্দ্বীদের মোকাবেলার অংশীদার হতে চান তিনি।
তিনি বলেন, ‘আগামী বছর অ্যাশেজ সিরিজ দিয়ে চমৎকার এ ক্রিকেট বিশ্ব থেকে বিদায় নেয়াটা হবে সত্যিই অসাধারণ। দেখি মৌসুমটা কেমন যায় এবং তারপর চিন্তা করব কবে অবসর নেয়া যায়।’
মিডলসেক্সে সবচেয়ে অভিজ্ঞ কাউন্টি খেলোয়াড়দের একজন হিসেবে বিবেচিত রজার্স ২০০৩ সালে শর্পশায়ারের হয়ে ইংল্যান্ডে ঘরোয়া ক্রিকেট ক্যারিয়ার শুরু করেন।
এই গ্রীষ্মে ইংল্যান্ড জাতীয় দলে সুযোগ পাওয়া মিডলসেক্সের তরুণ ওপেনার স্যাম রবসন যেন রজার্সেরই প্রতিমুর্তি এবং সর্বোচ্চ পর্যায়েও রবসন ভাল করবেন বলে আশা করছেন এ মাস্টার ক্লাশ ব্যাটসম্যান।
সানডে টাইমসকে রজার্স বলেন, ‘সে খুব ভাল একজন আন্তর্জাতিক খেলোয়াড় হবে। তার ক্রিকেট জ্ঞান খুবই ভাল। সকল সঠিক কর্তব্য বিষয়েই তাকে বলা হয়েছে এবং এখনো তার প্রথম দৃষ্টি মিডলসেক্স।’
‘আমি তাকে নির্দিষ্ট করে একজন ওপেনার হিসেবে বিবেচনা করি না। সে স্পিনের বিপক্ষে খুব ভাল খেলে এবং সম্ভবত সে মিডল অর্ডারের জন্য বেশী যুতসই।’
খেলা
অবসর নেয়ার আভাস দিলেন রজার্স
ক্রিকেটার হিসেবে ক্রিকেট থেকে বিদায় নেওয়ার আভাস দিয়েছেন অস্ট্রেলিয়ান ব্যাটসম্যান ক্রিস রোজার্স। তবে এত দ্রুতই ছেড়ে দিচ্ছেন না। ইংল্যান্ডে আসন্ন ২০১৫ সালের অ্যাশেজ সিরিজের পর ক্রিকেট থেকে তিনি অবসর নিতে পারেন বলে জানা গেছে। ২০১৩ সালে আকস্মিকভাবে আন্তর্জাতিক ক্রিকেটে





