খেলাধুলা বিনিময় কার্যক্রমের অংশ হিসেবে বাংলাদেশ ও মায়ানমার সেনাবাহিনী ফুটবল দলের মধ্যকার প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। শনিবার ঢাকা সেনানিবাসে অনুষ্ঠিত এই ম্যাচে এতে মায়ানমার সেনা ফুটবল দল ১-০ গোলে বাংলাদেশ সেনা ফুটবল দলকে হারিয়েছে।

খেলার দ্বিতীয়ার্ধে মায়ানমার দলের জি ওয়াইয়েন সু জয়সূচক একমাত্র গোলটি করেন।

বাংলাদেশ সেনাবাহিনীর চীফ অব জেনারেল স্টাফ (সিজিএস) লেফটেন্যান্ট জেনারেল মোঃ মইনুল ইসলাম প্রধান অতিথি এবং বাংলাদেশ সফররত মায়ানমার সেনাবাহিনীর ভাইস অ্যাডজুটেন্ট জেনারেল মেজর জেনারেল থান সু বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে খেলোয়াড়দের মাঝে পুরস্কার বিতরণ করেন।

ফুটবল ম্যাচটি দেখার জন্য মায়ানমার এর রাষ্ট্রদূত, সশস্ত্র বাহিনীর উর্ধ্বতন কর্মকর্তা, বাংলাদেশস্থ বিভিন্ন দূতাবাসের সামরিক এ্যাটাশেগণ, বাংলাদেশ ফুটবল ফেডারেশনের কর্মকর্তাবৃন্দ এবং ঢাকা ও মিরপুর সেনানিবাসস্থ স্কুল ও কলেজ সমূহের শিক্ষার্থীগণ উপস্থিত ছিলেন ।

জেডআই