বিপিএলের পঞ্চম ম্যাচে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের বিপক্ষে টস হেরে ব্যাট করছে চিটাগং ভাইকিংস।

সংক্ষিপ্ত স্কোর: ১০ ওভারে ৮২/২।  ফিরে গেছেন তিলকরত্নে দিলশান (৩৬) ও ব্যাট করছেন তামিম ইকবাল (৩৩)।

মঙ্গলবার মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচটি শুরু হয় দুপুর ২টায়। টস জিতে চিটাগংকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানান কুমিল্লার অধিনায়ক মাশরাফি বিন ‍মুর্তজা।

কুমিল্লা নিজেদের প্রথম ম্যাচে ঢাকা ডায়নামাইটসের কাছে হেরে যায়। অন্যদিকে চিটাগং ভাইকিংস এর আগে দুটি ম্যাচ খেলেছে। প্রথম ম্যাচে রংপুর রাইডার্সের কাছে হেরে গেলেও দ্বিতীয় ম্যাচে সিলেট সুপারস্টার্সের বিপক্ষে জয় তুলে নেয় তামিম ইকবালের দল।

এমএইচ