শুরুতেই ক্যাচ মিস করেছিল বাংলাদেশ। সেই সুযোগ হাতছাড়া হওয়ার পর আর সুযোগের দেখে মেলেনি তাদের। ফলে খেলার ২০ ওভার পার হলেও উইকেট খরা ঘুঁচাতে পারেনি টাইগাররা। বিপরীতে প্রাণ ফিরে পাওয়া লঙ্কানরা আস্তে চলো নীতিতে বিশ্বাস করে সেঞ্চুরি পার করেছে।
এই রিপোর্ট লেখা পর্যন্ত ২৩ ওভারে কোনো উইকেট না হারিয়ে ১১৪ রান সংগ্রহ করেছে শ্রীলঙ্কা। ক্রিজে আছেন লাহিরু থিরিমান্নে (৪৯) ও তিলকারত্নে দিলশান (৫৮)।
এদিন উদ্বোধনী ওভারে মাশরাফি বিন মর্তুজার তৃতীয় বলে ক্যাচ তুলে দেন লঙ্কান ওপেনার থিরিমান্নে।। কিন্তু হাতের মুঠোয় ক্যাচ পেয়ে তা আটকে রাখতে পারেননি বাংলাদেশের এনামুল।
এরপর ধীর গতিতে রানের চাকা ঘুরাতে থাকে উদ্বোধনী জুটির থিরিমান্নে ও দিলশান। দেখতে দেখতে দিলশান হাফ-সেঞ্চুরি পূর্ণ করে এগিয়ে চলছেন সেঞ্চুরির দিকে। এদিকে হাফ-সেঞ্চুরির দ্বারপ্রান্তে পৌঁছেছেন থিরিমান্নে।
বিপরীতে ছয় জন বোলারকে দিয়ে বল করালেও উইকেটের দেখা পাচ্ছে না বাংলাদেশ।
বৃহস্পতিবার মেলবোর্নে বাংলাদেশ সময় সকাল সাড়ে নয়টায় শুরু হয়েছে এই দুই দলের লড়াই।
বাংলাদেশ একাদশ: তামিম ইকবাল , এনামুল হক, সৌম্য সরকার, মাহমুদুল্লাহ, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মুমিনুল হক, সাব্বির রহমান, মাশরাফি বিন মর্তুজা, রুবেল হোসাইন ও তাসকিন আহমেদ।
শ্রীলঙ্কা একাদশ: লাহিরু থিরিমান্নে, তিলকারত্নে দিলশান, কুমার সাঙ্গাকারা, দিমুথ করুনারত্নে, মাহেলা জয়াবর্ধনে, অ্যাঞ্জেলো ম্যাথুস, দিনেশ চান্দিমল, থিসারা পেরেরা, রঙ্গনা হেরাথ, লাসিথ মালিঙ্গা ও সুরঙ্গা লাকমল।
জেডআই





