দেশের সম্মানে আঘাত হানে- এমন যে কোনো কার্যক্রমের প্রতিবাদে বরাবরই সরব বাংলাদেশের অন্যতম শীর্ষ হ্যাকার সংগঠন ‘সাইবার ৭১’। বাংলাদেশের ভাবমূতি ক্ষুণ্নকারীদের প্রতি দেশের হয়ে প্রতিবাদ হিসেবে সাইট হ্যাক করে প্রতিবাদ জানিয়ে থাকে এই হ্যাকার সংগঠনটি।

বাংলাদেশের ক্রিকেট দলের সামর্থ্য নিয়ে ভারতের বিভিন্ন হেয় ও নেতিবাচক মনোভাবের প্রতিবাদে সোমবার দিবাগত রাত ২ টার দিকে ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির অফিসিয়াল ওয়েবসাইট(http://dhoniworld.com/biography.php) হ্যাক করেছে সাইবার ৭১।

শুধু তাই নয়, বাংলাদেশ ক্রিকেট দলকে অবমাননা করার অপচেষ্টার প্রতিবাদে আইপিএলে পেপসির প্রধান পৃষ্ঠপোষক নিস ওয়াদিয়া এবং প্রিতি জিনতার টিম কিংস ইলেভেন পাঞ্জাবের ওয়েবসাইটটিও (http://kxip.in) সোমবার দিবাগত রাত ১ টার দিকে হ্যাক করেছে সাইবার ৭১।

কিংস ইলেভেন পাঞ্জাবের ওয়েবসাইটটি হ্যাক করে সেখানে বাংলাদেশের তরুণদের তৈরি মওকা মওকা ভিডিও ঝুলিয়ে দিয়েছে সাইবার ৭১।

কেএইচ