আসন্ন বাংলাদেশ-শ্রীলঙ্কা সিরিজের ম্যাচগুলো ঢাকা ও চট্টগ্রামের স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে বলে নিশ্চিত করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ড। দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথম টেস্টটি হবে ঢাকায়। এরপর চট্টগ্রামে সিরিজের দ্বিতীয় টেস্ট ও দুটি টি-টোয়েন্টি ম্যাচ হবে। সিরিজের বাকি তিনটি ওয়ানডে ম্যাচ হবে মিরপুরে শেরে বাংলা স্টেডিয়ামে।
মঙ্গলবার বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস সাংবাদিকেদের এসব তথ্য জানান।
বাংলাদেশ-শ্রীলঙ্কা সিরিজের টিকিট বিক্রি শুরু  হবে ২৫ জানুয়ারি। দেশের  মাঠে স্টেডিয়ামে বসে দর্শকরা মাত্র ২০ টাকায় টেস্ট ও ৫০ টাকায় ওয়ানডে ও টি-টোয়েন্টি ম্যাচ দেখতে পারবেন। টিকিট পাওয়া যাবে সিরিজটির কমার্শিয়াল পার্টনার ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের (ইউসিবি) কাউন্টারে। দর্শকরা ব্যাংকের  ইউক্যাশ সার্ভিসের মাধ্যমেও টিকিট কিনতে পারবেন বলে জানা গেছে।
২৭ জানুয়ারি ঢাকার মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে অনুষ্ঠেয় টেস্ট ম্যাচে হসপিটালিটি বক্সের প্রতিটি  টিকিটের দাম নির্ধারণ করা হয়েছে তিন হাজার টাকা, আর ওয়ানডেতে পাঁচ হাজার টাকা। একইভাবে ভিআইপি গ্র্যান্ড স্ট্যান্ডে টেস্টে ৫০০ ও ওয়ানডেতে এক হাজার, আন্তর্জাতিক গ্যালারিতে টেস্টে ১০০, ওয়ানডেতে ৩০০, শহীদ মুশতাক ও জুয়েল স্ট্যান্ডে টেস্টে ৭৫, ওয়ানডতে ২০০; উত্তর ও দক্ষিণ গ্যালারিতে টেস্টে ৫০,
ওয়ানডেতে ১০০ এবং পূর্ব গ্যালারিতে টেস্টে ২০ টাকা ও ওয়ানডেতে ৫০ টাকা করে টিকিটের দাম নেয়া হবে। সিরিজের একমাত্র টি-টোয়েন্টি ম্যাচটা মিরপুরে হলে ওয়ানডের মতোই হবে টিকিটের মূল্য।
চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে সিরিজের দ্বিতীয় টেস্টে ও টি-টোয়েন্টি ম্যাচে হসপিটালিটি বক্স, ভিআইপি গ্র্যান্ড স্ট্যান্ড ও আন্তর্জাতিক গ্যালারির টিকিটের দাম একই দাম রাখা হয়েছে। তবে ক্লাব হাউসের টিকিটের দাম ৭৫ টাকা, টি-টোয়েন্টিতে ২০০ শতটাকা। এছাড়া টেস্ট পশ্চিম গ্যালারি ৫০ ও পূর্ব গ্যালারির টিকিটের দাম ২০ টাকা। টি-টোয়েন্টিতে এ টিকিটের মূল্য ৭৫ টাকা নির্ধারণ করা হয়েছে।

ঢাকায় ইউসিবির বিজয় নগর,মিরপুর , ধানমন্ডি শাখা,বসুন্ধরা শাখাও উত্তরা শাখায় টিকিট পাওয়া যাবে। চট্টগ্রামের  দামপাড়া ও হালিশা সড়ক শাখায় টিকিট পাওয়া যাবে।