বাংলাদেশের বিপক্ষে চতুর্থ ওয়ানডে ম্যাচে ধীর গতির বোলিংয়ের জন্য জরিমানা গুণতে হয়েছে জিম্বাবুয়েকে। শনিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)।

শুক্রবার অনুষ্ঠিত ম্যাচটিতে নির্ধারিত সময়ে এক ওভার কম বোলিং করায় টাইম এলাউন্সের বিষয়টি বিবেচনা করতে হয়েছে। যে কারণে আইসিসির এলিট প্যানেলের ম্যাচ রেফারি রঞ্জন মাদুগালে দলটির বিরুদ্ধে জরিমানা আরোপ করেছেন।

আইসিসির কোড অব কন্ডাক্টে বলা আছে বেঁধে দেয়া সময়ের মধ্যে বরাদ্ধকৃত ওভার শেষ করতে না পারলে খেলোয়াড়দের প্রত্যেকের ম্যাচ ফির ১০ শতাংশ এবং অধিনায়কের ক্ষেত্রে দ্বিগুণ পরিমাণের অর্থ কর্তন করা হবে।

সে অনুযায়ী চিগুম্বুরার কাছ থেকে ম্যাচ ফির ২০ শতাংশ এবং অন্য খেলোয়াড়দের কাছ থেকে ১০ শতাংশ হারে অর্থ জরিমানা হিসেবে কর্তন করা হবে। এছাড়াও আগামী এক বছরের মধ্যে চিগুমবুরার বিরুদ্ধে যদি ফের একই ধরনের অভিযোগ পাওয়া যায় তাহলে আইন অনুযায়ী তাকে বরণ করতে হবে এক ম্যাচের জন্য নিষেধাজ্ঞার শাস্তি।

জেডআই