সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে তার ঠিকানা খুঁজে নিলেন গোল্ডেন বুট জয়ী কলম্বিয়ান তারকা জেমস রদ্রিগেজ। ফুটবল ইতিহাসের তৃতীয় সর্বোচ্চ ট্রান্সফার ফির রেকর্ড গড়েই স্পেনিশ জায়ান্ট ক্লাব রিয়াল মাদ্রিদে নাম লেখালেন তিনি।

গত সাপ্তাহ জুড়েই ফ্রেঞ্চ ক্লাব মোনাকো ও রিয়ালের মধ্যে চলছে দেন দরবার। আর শেষ পর্যন্ত ৮৮ মিলিয়ন ইউরোতে রদ্রিগেজকে ছাড়তে সম্মত হলো ফ্রান্সের এই ক্লাবটি। অবশ্য খেলার নৈপুন্যের উপর ভিত্তি করে তার সম্মানিটা বাড়তে পারে আরও। চুক্তিতে সেরকম কথাই উল্ল্যেখ করা হয়েছে।

বায়ার্নের টনি ক্রুজের পর রদ্রিগেজকে দ্বিতীয় তারকা হিসেবে দলে ভেড়ালো স্পেনিশ ক্লাবটি। ২৩ বছর বয়সী এই গোল্ডেন বুট জয়ী তারকাকে গ্যারেথ বেল ও ক্রিশ্চিয়ানো রোনালদোর পাশে দেখা যাবে তাই আগামী মৌসুম থেকেই।

ঢাকা, ২১ জুলাই, টাইমনিউজবিডি.কম, কেএইচ