আইপিএলের আজকের ম্যাচে ব্যাঙ্গালুরুর বিপক্ষে মাঠে নেমে ২০ ওভারে চার উইকেট হারিয়ে ১৯৫ রান তুলেছে কলকাতা। যে কারণে বিরতির পর ১৯৬ রানের টার্গেটে ব্যাটিংয়ে নেমেছে ব্যাঙ্গালুরু।
এরই মধ্যে বিরাট কোহলিকে ফিরিয়ে দিয়েছেন সুনীল নারাইন। একই ওভারে বোল্ড আউট করে যোগেষকে সাজঘরে পাঠিয়েছেন নারাইন। কোহলি করেছেন ৩১ বলে ৩৮ রান এবং  যোগেষের সংগ্রহ ৩৬ বলে ৪৫ রান।
এর আগে দলের পক্ষে ওপেনিংয়ে নেমে দ্বিতীয় ওভারের খেলায় উমেষ যাদবের বলে এলবিডব্লিউ হয়ে সাজঘরে গেছেন ক্রিস গেইল। তার সংগ্রহ ৯ বলে ছয় রান। এখন ক্রিজে আছেন যুবরাজ সিং এবং এবি ডিভিলিয়ার্স। যুবরাজ করেছেন চার বলে তিন রান এবং ডিভিলিয়ার্সের সংগ্রহ চার বলে চার রান।
১৪ ওভার শেষে ব্যাঙ্গালুরুর সংগ্রহ এখন এক উইকেটে ১০০ রান। কলকাতার পক্ষে বোলিং করছেন সাকিব আল হাসান এবং সুনীল নারাইন।
[b]ঢাকা, ২২ মে (টাইমনিউজবিডি.কম) // জেআই[/b]