২০১৪ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) সফলভাবে শেষ হবে বলে আশাবাদী ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) নব নিযুক্ত অন্তর্বর্তীকালীন সভাপতি সুনিল গাভাস্কার।
দেশটির সুপ্রিম কোর্ট লিজেন্ডারি এ ব্যাটসম্যানকে বিসিসিআইর অন্তবর্তীকালীন প্রধান হিসাবে দায়িত্ব দেয়ার পর এমন আশাবাদ ব্যক্ত করেন গাভাস্কার।
এক বিবৃতিতে গাভাস্কার বলেন, ‘আজ সকালে আইপিএল চেয়ারম্যান রাজিব বিশাল এবং দুবাইস্থ ম্যানেজমেন্ট স্টাফদের সঙ্গে বৈঠক হয়েছে। ২০১৪ আইপিএলের বিভিন্ন বিষয়ে তারা আমাকে অবহিত করেছেন এবং আগামী ১৬ এপ্রিল সংযুক্ত আরব আমিরাতে শুরু হতে যাওয়া এ বছরের আসরের বিভিন্ন বিষয়ে সর্বশেষ অবস্থা ব্যাখ্যা করেছেন। আইপিএলের আসন্ন মৌসুমটি সফল হবে বলে আমি আশাবাদী।’
বিচারপতি এ কে পাটনায়ক এবং বিচারপতি ফকির মোহাম্মদ ইব্রাহিম কলিফুল্লাহ শুক্রবার এক আদেশে সপ্তম আইপিএলের দায়িত্বে গাভাস্কারকে এবং বিসিসিআইর বাকি কাজ পরিচালনার দায়িত্ব দেন বোর্ডের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট শিবলাল যাদবকে।
খেলা
আসন্ন আইপিএল সফল হবে : গাভাস্কার
২০১৪ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) সফলভাবে শেষ হবে বলে আশাবাদী ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) নব নিযুক্ত অন্তর্বর্তীকালীন সভাপতি সুনিল গাভাস্কার।





