ভারতের বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে দুর্দান্ত সূচনা করেছে বাংলাদেশ। প্রথম পাওয়ার প্লেতে ভারতকে উইকেটশূন্য রেখে ৭৯ রান জমা করেছে টাইগাররা।

এই রিপোর্ট লেখা পর্যন্ত ১০ ওভারে কোনো উইকেট না হারিয়ে ৭৯ রান সংগ্রহ করেছে বাংলাদেশ। ক্রিজে আছেন তামিম ইকবাল (৩৭) ও সৌম্য সরকার (৩৯)।

বৃহস্পতিবার মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শুরুতেই জয় পেয়েছে বাংলাদেশ। টসে জিতে প্রথমে ব্যাটিং বেছে নিয়েছেন টাইগার অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা।

ম্যাচটিতে বাংলাদেশের হয়ে ওয়ানডে অভিষেক হয়েছে লিটন দাস ও মুস্তাফিজুর রহমানের।

এর আগে ভারতের বিপক্ষে ফতুল্লা টেস্টে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয় উইকেটরক্ষক-ব্যাটসম্যান লিটনের। আর পাকিস্তানের বিপক্ষে একমাত্র টি-টোয়েন্টিতে অভিষেক হয় বাঁহাতি পেসার মুস্তাফিজের।

চার পেসার নিয়ে খেলছে বাংলাদেশ। ১৪ জনের দল থেকে একাদশে নেই রনি তালুকদার, আরাফাত সানি ও মুমিনুল হক।

ভারত দলে নেই অক্ষর প্যাটেল, স্টুয়ার্ট বিনি, অম্বাতি রাইডু ও ধাওয়াল কুলকার্নি। তিন পেসার ও দুই স্পিনার নিয়ে খেলছে ভারত।

জেডআই