সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে অল্প রানের টার্গেট পেয়েও ১০ উইকেটে জিততে পারল না বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন ভারত।
শনিবার পার্থের ওয়েস্টার্ন অস্ট্রেলিয়া ক্রিকেট অ্যাসোসিয়েশন গ্রাউন্ডে ৯ উইকেটে জিতেছে ভারত।
টসে জিতে প্রথমে ব্যাট করতে নেমে ৩১.৩ ওভারে ১০২ রানে অল আউট হয়ে যায় সংযুক্ত আরব আমিরাত। জবাবে ১৮.৫ ওভারে এক উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে যায় মহেন্দ্র সিং ধোনিরা।
দলীয় ২৯ রানে একমাত্র উইকেটটি হারায় ভারত। মোহাম্মদ নাভিদের বলে রোহান মস্তফার হাতে ক্যাচ তুলে দিয়ে সাজঘরে ফিরে যান শিখর ধাওয়ান।
৫৫ বলে ৫৭ রান করে দলের জয় নিশ্চিত করেন ওপেনার রোহিত শর্মা। তার সঙ্গে ৪১ বলে ৩৩ রান নিয়ে খেলা শেষ করেন বিরাট কোহলি।
এর আগে ব্যাট করতে নেমে দলীয় ৭ রানে প্রথম উইকেট হারায় আরব আমিরাত। এরপর নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে তারা।
দলের পক্ষে সর্বোচ্চ ব্যক্তিগত স্কোর শামীম আনোয়ারের। ৪৯ বলে ছয়টি চারে ৩৫ রান করেন তিনি।
এছাড়া খুররাম খানের ১৪ রান ও সবশেষে ব্যাট করতে নামা মানজুলা গুরজের অপরাজিত ১০ রান দুই অঙ্কের ঘরের স্কোর।
ভারতের বোলার অশ্বিন ১০ ওভারে ২৫ রান দিয়ে ৪ উইকেট শিকার করেন। দুটি করে উইকেট পান উমেশ যাদব ও রবীন্দ্র জাদেজা।
জেডআই





