ইংল্যান্ডের বিপক্ষে ব্যাট করতে নেমে শুরুতে দুই উইকেট হারিয়ে দিশেহারা হয়ে পড়েছে বাংলাদেশ।

এই রিপোর্ট লেখা পর্যন্ত ৫ ওভারে ২ উইকেট হারিয়ে ১৩ রান সংগ্রহ করেছে বাংলাদেশ। ক্রিজে আছেন সৌম্য সরকার (৭) ও মাহমুদুল্লাহ (২)।

সোমবার অ্যাডিলেড ওভালে টস জিতে প্রথমে ফিল্ডিং বেছে নেয় ইংল্যান্ড। সুযোগের সৎ ব্যবহার করেছেন ইংলিশ বোলার জেমস অ্যান্ডারসন।

উদ্বোধনী ওভারের চতুর্থ বলেই উইকেট শিকার করেন তিনি। খোঁচা দিতে গিয়ে ক্রিস জর্ডানের তালুবন্দী হন কায়েস (২)।

তৃতীয় ওভারে আবারও অ্যান্ডারসনের হামলা। এবার জো রুটের হাতে ক্যাচ তুলে দিয়ে সাজঘরে ফিরে যান ওপেনার তামিম ইকবাল।

দলীয় তিন রানে প্রথম উইকেট ও আট রানে দ্বিতীয় উইকেট হারিয়ে চাপে আছে বাংলাদেশ।

জেডআই