বিশ্বকাপ সুপার লিগের অংশ হিসেবে জিম্বাবুয়ের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে বাংলাদেশ ক্রিকেট দল। ওয়ানডে সিরিজ শেষে স্বাগতিকদের বিপক্ষে একটি টেস্ট ও তিন ম্যাচের টি-২০ সিরিজ খেলবেন টাইগাররা।
এই সফরের জন্য দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এদিন তিন সংস্করণের স্কোয়াড ঘোষণা করা হয়েছে।
মুমিনুল হক অধিনায়কত্ব করবেন টেস্টে। তামিম ইকবাল অধিনায়কত্ব করবেন ওয়ানডেতে। আর টি-২০ দলের অধিনায়ক মাহমুদউল্লাহ।
টেস্ট দল: মুমিনুল হক (অধিনায়ক), তামিম ইকবাল, সাদমান ইসলাম, সাইফ হাসান, নাজমুল হোসেন, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, লিটন দাস, ইয়াসির আলী, নুরুল হাসান, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, নাঈম হাসান, আবু জায়েদ চৌধুরী, তাসকিন আহমেদ, ইবাদত হোসেন, শরিফুল ইসলাম।
ওয়ানডে দল: তামিম ইকবাল (অধিনায়ক), মোহাম্মদ নাঈম, লিটন দাস, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ, মোসাদ্দেক হোসেন, মোহাম্মদ মিঠুন, আফিফ হোসেন, নুরুল হাসান, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, সাইফ উদ্দিন, মোস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, রুবেল হোসেন, শরিফুল ইসলাম।
টি-২০ দল: মাহমুদউল্লাহ (অধিনায়ক), তামিম ইকবাল, মোহাম্মদ নাঈম, লিটন দাস, সাকিব আল হাসান, সৌম্য সরকার, আফিফ হোসেন, শামীম হোসেন, নুরুল হাসান, নাসুম আহমেদ, শেখ মেহেদী হাসান, আমিনুল ইসলাম, সাইফ উদ্দিন, মোস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম।
পুরো সিরিজের জন্য আগামী সোমবার রাতে জিম্বাবুয়ে উড়াল দেবেন মিরাজ-মুস্তাফিজরা। সফরে বাংলাদেশ ও জিম্বাবুয়ের সবগুলো ম্যাচই অনুষ্ঠিত হবে হারারেতে। দু’দলের সিরিজের চূড়ান্ত সূচি পকাশ করেছে জিম্বাবুয়ে ক্রিকেট।
বাংলাদেশ দলের জিম্বাবুয়ে সফরসূচি:
একমাত্র টেস্ট: ৭-১১ জুলাই, দুপুর ১.৩০ মিনিট।
প্রথম ওয়ানডে: ১৬ জুলাই, দুপুর ১.৩০ মিনিট।
দ্বিতীয় ওয়ানডে: ১৮ জুলাই, দুপুর ১.৩০ মিনিট।
তৃতীয় ওয়ানডে: ২০ জুলাই, দুপুর ১.৩০ মিনিট।
প্রথম টি-টোয়েন্টি: ২৩ জুলাই, বিকেল ৪.৩০ মিনিট।
দ্বিতীয় টি-টোয়েন্টি: ২৫ জুলাই, বিকেল ৪.৩০ মিনিট।
তৃতীয় টি-টোয়েন্টি: ২৭ জুলাই, বিকেল ৪.৩০ মিনিট।
এমবি





