বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকার মধ্যকার আসন্ন সিরিজের টিকিট ইউক্যাশ ও নির্ধারিত শাখার মাধ্যমে বিক্রয় করবে ইউনাইটেড কর্মাশিয়াল ব্যাংক (ইউসিবি)। ম্যাচ শুরুর দু'দিন আগে ইউক্যাশের মাধ্যমে ও ম্যাচের আগের দিন সরাসরি টিকিট কিনতে পারবে দর্শকরা।

ঢাকার ম্যাচগুলোর টিকিট বিক্রি হবে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের (ইউসিবি) ৪টি শাখায়। শাখাগুলো হল— মিরপুর রোড শাখা, মিরপুর শাখা, শান্তিনগর শাখা, উত্তরা শাখা ও প্রগতি সরণী শাখা।

চট্টগ্রামে অনুষ্ঠিতব্য ম্যাচের টিকিট পাওয়া যাবে হালিশহর শাখা, দামপাড়া শাখা, মুরাদপুর ও আন্দারকেল্লা শাখায়।

ঢাকা ও চট্টগ্রামের নির্ধারিত শাখাগুলোর মধ্যে শুধু ঢাকার মিরপুর শাখা এবং চট্টগ্রামের হালিশহর শাখা ছাড়া বাকি শাখাগুলোতে ইউক্যাশের মাধ্যমে টিকেট কেনা যাবে। আর এই দুটি শাখা থেকে সরাসরি টিকিট কিনতে হবে গ্রাহকদের।

দুটি টি-টোয়েন্টি ও ২টি ওয়ানডে ম্যাচের জন্য মিরপুরের টিকিটের দাম পূর্ব গ্যালারি ১৫০, উত্তর ও দক্ষিণ গ্যালারি ২৫০ টাকা, শহীদ মুস্তাক স্ট্যান্ড ৫০০ টাকা, ভিআইপি ১০০০ টাকা, গ্র্যান্ড স্ট্যান্ড (উত্তর ও দক্ষিণ) ৩০০০ টাকা। বিসিবি হসপিটালিটি বক্স ৩০০০ হাজার টাকা।

একই ভেন্যুতে অনুষ্ঠিত টেস্টের টিকিট মূল্য যথাক্রমে ৫০, ৮০, ২০০, ৩০০, ৫০০ ও ১০০০ টাকা।

চট্টগ্রাম একমাত্র ওয়ানডে টিকিটের মূল্য পূর্ব গ্যালারি ১৫০, পশ্চিম গ্যালারি ২৫০, ক্লাব হাউজ পূর্ব ও পশ্চিম ৫০০, ইন্টারন্যাশনাল গ্যালারি ১০০০ টাকা। গ্র্যান্ড স্ট্যান্ড ৩০০০ টাকা।

একই ভেন্যুতে অনুষ্ঠিত একমাত্র টেস্টের টিকিট মূল্য যথাক্রমে ৫০, ৮০, ২০০, ৩০০, ও ৫০০ টাকা।

জেডআই