এসএ গেমসে অনূর্ধ্ব-২৩ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনালে ১২২ রানে অলআউট হয়েছে শ্রীলংকা। ফলে স্বর্ণ জয়ে বাংলাদেশের দরকার ১২৩ রান।

সোমবার হিমালয় কন্যা নেপালের কীর্তিপুরে টস হরে প্রথমে ব্যাট করতে নামে শ্রীলংকা। নেমেই বাংলাদেশ বোলারদের তোপে পড়ে তারা। শেষ অবধি নির্ধারিত ২০ ওভারে সবকটি উইকেট হারিয়ে ১২২ রান সংগ্রহ করেন লংকানরা।

দলের হয়ে সর্বোচ্চ ২৫ রান করেন শাম্মু আশান। দ্বিতীয় সর্বোচ্চ ২২ রান আসে ওপেনার পাথুম নিশাঙ্কার ব্যাট থেকে। এছাড়া ১৬ রান করেন অপর ওপেনার নিশান মাদুশ্কা।

শ্রীলংকাকে অল্প রানে বেঁধে রাখতে সামনে থেকে নেতৃত্ব দেন বাংলাদেশের পেসার হাসান মাহমুদ। তিনি ২০ রান খরচায় একাই শিকার করেন ৩ উইকেট। ২ উইকেট নিয়ে লংকানদের মুড়িয়ে দিতে তাকে যোগ্য সহযোদ্ধার সমর্থন জোগান তানভীর ইসলাম।

এমআর