সাফ নারী চ্যাম্পিয়নশিপে মালদ্বীপকে ৩-১ গোলে হারিয়েছে বাংলাদেশের প্রমীলা ফুটবল দল। সোমবার এই জয়ে টুর্নামেন্টের সেমিফাইনালের টিকিট নিশ্চিত করেছে তারা।
এদিন মালদ্বীপের বিপক্ষে ড্র করলেই সেমিফাইনালের টিকিট পেত বাংলাদেশের মেয়েরা। কিন্তু জয় নিয়েই ফাইনালের দরজায় পা রাখছে তারা।
সেমিফাইনালে তারা গতবারের ফাইনালিষ্ট নেপালের মুখোমুখি হবে। ১৯ নভেম্বর ইসলামাবাদে জিন্নাহ স্পোর্টস স্টেডিয়ামে খেলাটি অনুষ্ঠিত হবে।
জেডআই





