পাকিস্তানের বিপক্ষে কলম্বো টেস্টের দ্বিতীয় ইনিংসের ব্যাট করছে শ্রীলঙ্কা। শনিবার তৃতীয় দিন শেষে দুই উইকেট হারিয়ে ১৭৭ রান সংগ্রহ করেছে তারা। এতে ১৬৫ রানের লিড নিয়েছে স্বাগতিকরা।
শনিবার ২৬৬ রান নিয়ে প্রথম ইনিংসের ব্যাট করতে নামে পাকিস্তান। হাতে ছিল চারটি উইকেট। আগের দিনের ৬৬ রান নিয়ে খেলতে নামা সরফরাজ আহমদ এদিন সেঞ্চুরি পূর্ণ করলেও ৩৩২ রানের বেশি সংগ্রহ করতে পারেনি সফরকারীরা। এর ফলে মাত্র ১২ রানের লিড নিতে পারে মিজবাহরা।
পাকিস্তানের প্রথম ইনিংসে সর্বোচ্চ ১০৩ রান করে করেছেন সরফরাজ। এছাড়া আহমেদ শেহজাদের ৫৮ রান উল্লেখযোগ্য। তবে বল হাতে জাদু দেখিয়েছেন লঙ্কান বোলার রঙ্গনা হেরাথ। পাকিস্তানের ১০ উইকেটের ৯টিই শিকার করেছেন তিনি।
এরপর দ্বিতীয় ইনিংসের ব্যাট করতে ক্রিজে আসেন উপল থ্যারাঙ্গা ও কৌসল সিলভা। কিন্তু দিন শেষ হওয়ার আগে দু’জনই আউট হয়ে যান। থ্যারাঙ্গা ৪৫ রান করলেও সিলভা মাত্র ১৭ রান করেছেন। সাঙ্গাকারা ও জয়াবর্ধনে এদিন খেলা শেষ করে মাঠ ছাড়েন।
চতুর্থ দিনে ৫৪ রান নিয়ে সাঙ্গাকারা ও ৪৯ রান নিয়ে জয়াবর্ধনে খেলা শুরু করবেন।
ঢাকা, ১৬ আগস্ট, টাইমনিউজবিডি.কম,জেডআই





