ভারতের বিপক্ষে মাঠে নামলেই জ্বলে ওঠেন বাংলাদেশের পেসার মাশরাফি বিন মর্তুজা। এখন পর্যন্ত ভারতের সঙ্গে ২৫টি ওয়ানডে ম্যাচ খেলে মাত্রটি তিনটিতে জয় পেয়েছে টাইগাররা। এই তিন ম্যাচেই দারুণ পারফরম্যান্স করেছিলেন মাশরাফি। তাই আসন্ন সিরিজে যে তারা ভালো কিছু করতে পারেন সেই ইঙ্গিত দিয়ে সাবেক এই অধিনায়ক বলেছেন, ভারতকে আমরা এর আগে হারিয়েছি।
আগামী ১৫ জুন তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে মুখোমুখি হবে ভারত ও বাংলাদেশ। এজন্য ইতোমধ্যে অনুশীলন ক্যাম্প শুরু করে দিয়েছেন মুশফিকুর রহিমরা। মঙ্গলবার অনুশীলন শেষে সাংবাদিকদের কাছে এ কথা বলেন মাশরাফি।
মাশরাফি বলেন, ‘এই সিরিজ অবশ্যই চ্যালেঞ্জিং। তারপরও আমরা আশাবাদী। আসলে খুব খারাপ গিয়েছে শেষ ছয়টা মাস। এখান থেকে ফিরে আসতে হলে আমাদের ভালো খেলেই আসতে হবে। আমাদের বিশ্বাস আছে। বিশেষ করে আমাদের বিপক্ষ দল ভারতের ব্যাটিং লাইনআপ শক্তিশালী। আমি মনে করি আমাদের ভালো খেলার সুযোগ রয়েছে। কারণ ভারতকে আমরা এর আগে হারিয়েছি।’
শেষ দু’টি সিরিজে মাঝপথ থেকে ছিটকে গেলেও এটাই ক্যারিয়ারের নিয়ম মানছেন তিনি,‘এটাতো পুরো ক্যারিয়ার ধরেই হয়ে আসছে আমার সঙ্গে। এটা নিয়ে এতো চিন্তা করার কারণ নেই। এজন্যই আসলে একটা বিশ্রামের পর আবার কাজ শুরু করেছি। আসলে শুধু ফিরে আসাটা গুরুত্বপূর্ণ না। ভালো খেলাটাও খুব গুরুত্বপূর্ণ।’
ঢাকা, ২৭মে (টাইমনিউজবিডি) //জেডআই
খেলা
ভারতকে আমরা এর আগে হারিয়েছি: মাশরাফি
ভারতের বিপক্ষে মাঠে নামলেই জ্বলে ওঠেন বাংলাদেশের পেসার মাশরাফি বিন মর্তুজা। এখন পর্যন্ত ভারতের সঙ্গে ২৫টি ওয়ানডে ম্যাচ খেলে মাত্রটি তিনটিতে জয় পেয়েছে টাইগাররা।





